editor

প্রকাশিত: 4:25 PM, January 10, 2024

ইতিহাসের একটি নির্লজ্জ নির্বাচন হয়েছে: আরিফুল হক চৌধুরী

ইতিহাসের একটি নির্লজ্জ নির্বাচন হয়েছে: আরিফুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ইতিহাসের একটি নির্লজ্জ ও একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। যে নির্বাচনে স্বয়ং আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভোট দিতে যায়নি। বিএনপির আহবানে তারাও ভোটকেন্দ্রে না গিয়ে সরকারকে ম্যাসেজ দিয়েছে। আওয়ামী লীগ যদি ভোট কেন্দ্রে যেত তাহলে অন্ততপক্ষে ভোটারদের লাইন কিছু না হলেও দেখা যেত।

বিএনপির নেতা আরিফুল হক আরো বলেন, আমরা নির্বাচনের আগে শান্তিপূর্ণ কর্মসূচি ও লিফলেট বিলির মাধ্যমে জনগণে কাছে এই নির্বাচনে অংশগ্রহণ না করার বার্তা পৌঁছে দিয়েছি। জনগণ আমাদের এই আবেদনে সাড়া দিয়েছে এবং জনগণ এই একদলীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেনি। গেল ৭ তারিখের নির্বাচন জনগণ শূন্য, অংশগ্রহণ শূন্য, অগ্রহণযোগ্য হয়েছে। ইতিমধ্যেই বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে ভোটের সেই চিত্র ফুটে এসেছে।

বুধবার (১০ জানুয়ারি) সকালে সিলেটের আম্বরখানা এলাকায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বিএনপির ভোট বর্জন কর্মসুচিতে সাড়া দিয়ে দেশের অধিকাংশ ভোটার ভোট কেন্দ্রে যাননি। খুব অল্প সংখ্যক ভোটার যারা ভোট দিয়েছেন তারা প্রকৃত দেশপ্রেমিক হতে পারেন না। নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন না দেয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করে যাবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। বিএনপির আহবানে ভোট বর্জন করার জন্য সিলেটের সকল জনগণকে ধন্যবাদ জানান সাবেক মেয়র আরিফুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, জেলার সদস্য সচিব নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফজল হোসেন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট