editor

প্রকাশিত: 5:02 PM, January 10, 2024

সিলেট পূবালী ব্যাংক ‘কামাল বাজার উপ-শাখা’র উদ্বোধন

সিলেট পূবালী ব্যাংক ‘কামাল বাজার উপ-শাখা’র উদ্বোধন

সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজারে পূবালী ব্যাংক পিএলসির ১৯০ তম উপশাখা ‘কামাল বাজার উপশাখা’র শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় এ উপলক্ষ্যে শাখা সংলগ্ন আল মাহমুদ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহা-ব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান বলেন, ব্যাংকিং সেবাকে গ্রাহকের দোরগোড়ায় নিয়ে যেতে পূবালী ব্যাংক দৃঢ় প্রতিজ্ঞ। এরই অংশ হিসেবে আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ‘স্মার্ট’ ব্যাংকিং সেবা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে পূবালী ব্যাংকের নানা শাখা, উপশাখা খোলা হচ্ছে। অন্যান্য শাখার মতো ব্যাংকের কামাল বাজার উপশাখাও স্থানীয় গ্রাহকবৃন্দের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

এ সময় তিনি গ্রাহকবৃন্দকে আজীবন পূবালী ব্যাংকের সেবা গ্রহণের আমন্ত্রণ জানানোর পাশাপাশি শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে গ্রাহক সেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন।

ব্যাংকের টেকনিক্যাল রোড শাখা সিলেট এর ব্যবস্থাপক খন্দকার আজিম উজ্জামান এর সভাপতিত্বে ও কামাল বাজার উপশাখার ব্যবস্থাপক শফিউল আলম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, সিলেট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, কামাল বাজার ইউপির চেয়ারম্যান মো. একরামুল হক, হাজী রশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস আলী, তালেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুক আহমদ, ব্যবসায়ী ফজলুল করিম হেলাল, শামীম আহমদ, হাজী শফিক মিয়া প্রমুখ।

উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন স্থানীয় লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস মসজিদের ইমাম হাফিজ মাওলানা মো: আব্দুল কাদির। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি, গ্রাহক, ব্যবসায়ীসহ ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট