editor

প্রকাশিত: 1:23 PM, January 11, 2024

ব্রাজিলের দায়িত্ব নিয়ে যা বললেন দরিভাল

ব্রাজিলের দায়িত্ব নিয়ে যা বললেন দরিভাল

দরিভাল জুনিয়র ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন, এটা বেশ পুরাতন খবরই বটে। দরিভালের ক্লাব সাও পাওলো পর্যন্ত জানিয়ে দিয়েছিল, তার বিদায়ের খবর। বাকি ছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নিশ্চয়তার বিষয়টি। গতকাল বুধবার সেই ঘোষণাও দেয়া হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে।

এর আগে ২২ বছরে ২৫ ক্লাব কোচিং করানো দরিভালকে এবার নিতে হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। সিবিএফ নিজেই এবার নিশ্চিত করেছে দরিভালের নিয়োগের বিষয়টি। বিবৃতিতে তারা জানিয়েছে, আজ দরিভালকে নেইমার–ভিনিসিয়ুসদের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

যদিও ঠিক কত দিনের জন্য দরিভালকে কোচ করা হচ্ছে, তা নিশ্চিত করেনি সিবিএফ। তবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ পদে নিয়োগ পেয়েছেন দরিভাল, এটাই অনেকটা নিশ্চিত। দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বাসিত ৬১ বছর বয়েসী এই কোচ।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা পোস্টে দরিভাল লিখেছেন, ‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মানের। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। আশা করি, একটি সুন্দর গল্পের শুরু হতে যাচ্ছে।’

ব্রাজিলের ফুটবলে রীতিমত ক্রাইসিসম্যান এই দরিভাল। ইংলিশ প্রিমিয়ার লিগে যেমন অবনমন এড়াতে স্যাম অ্যালারডাইস কিংবা শন ডাইচের ওপর ভরসা রাখে দলগুলো, তেমনি ব্রাজিলের ক্লাবগুলো নিজেদের দুঃসময়ে হাজির হয় দরিভালের দুয়ারে।

‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মানের। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। আশা করি, একটি সুন্দর গল্পের শুরু হতে যাচ্ছে।’

ব্রাজিলের বিখ্যাত ফ্লামেঙ্গো, পালমেইরাস, সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স সহ ২৫টি ব্রাজিলিয়ান ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দরিভাল। এমনকি আজকের দিনের বড় তারকা নেইমার তার সান্তোসে থাকার সময় ছিলেন এই কোচের সাহচর্যেই।

দরিভালকে নিয়ে বলা হয়, অভিজ্ঞ খেলোয়াড় বা তরুণ প্রতিভা সবাইকে সামাল দিতে জানেন। ব্রাজিলিয়ান লিগে বড় দলগুলোর কোচ ছিলেন, সেই সাথে শিরোপা জেতার অভ্যাসও আছে তার। ২০২২ সালে ফ্ল্যামেঙ্গোর কঠিন সময়ে তাদের দায়িত্ব নেন। পরে দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্ব কোপা লিবার্তোদেরেস জেতেন। জয় করেছেন কোপা দো ব্রাজিল। সাও পাওলোর দায়িত্ব নিয়ে তাদেরকেও শিরোপা জেতান তিনি।

২০১৬ সালে তিতেকে কোচ করার আগেও তাকে বিবেচনা করা হয়েছিল। তিতের বিদায়ের পর ১৩ মাস ঘুরে আবার দরিভালের দ্বারস্থ হচ্ছে ব্রাজিল। সেলেসাওদের কোচ হওয়ার সময় ২২ বছরের অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট