editor
প্রকাশিত: 11:00 AM, January 12, 2024
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অশোক পুরকায়স্থ সভাপতি ও গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) সাধারণ সম্পাদক পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সমিতির ১৭৮৯ জন ভোটারের মধ্যে ১৪২৯ জন বিজ্ঞ আইনজীবী ভোটার এই নির্বাচনে তাঁহাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৪০ জন বিজ্ঞ আইনজীবী প্রার্থী।
শুক্রবার (১২ জানুয়ারি) ভোর ৬:০০ টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট। এসময় তাঁহাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার আল আসলাম মুমিন এডভোকেট ও সজল চন্দ্র পাল এডভোকেট।
ঘোষিত ফলাফল অনুযায়ী অশোক পুরকায়স্থ এডভোকেট ৬২১ ভোট পেয়ে সভাপতি, মোঃ জালাল উদ্দিন এডভোকেট ৯০০ ভোট পেয়ে সহ-সভাপতি-১, মোঃ নুরুল আমিন এডভোকেট ৬৮৭ ভোট পেয়ে সহ-সভাপতি-২, গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট ৯৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, মোঃ সালেহ আহমদ (হীরা) এডভোকেট ৭৫৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, মাছুম আহমদ এডভোকেট ৮১৬ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মোঃ সাইফুর রহমান খন্দকার (রানা) এডভোকেট ৭৪১ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক পদে, মোহাম্মদ কাদির আহমেদ এডভোকেট ৯৩১ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে, মোঃ মেহেদী হাসান সজল এডভোকেট ৭১৪ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক পদে, প্রধান নির্বাচন কমিশনার পদ প্রার্থী শূন্য, এম. আব্দুল করিম আকবরী এডভোকেট ও জামিল আহমদ এডভোকেট সহকারী নির্বাচন কমিশনার পদে বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারীভাবে নির্বাচিত, মোঃ মোজাক্কির হোসেন এডভোকেট ৮৮১ ভোট, মোঃ ওয়াজিহুদ্দিন তারিক এডভোকেট ৮৭২ ভোট, মোঃ বদরুল আলম শিপন ৭৭৮ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মোঃ আখতার বক্স (জাহাঙ্গীর) ৯০১ ভোট, মোঃ আখতার হোসেন খান ৯৫৮ ভোট, মোঃ আনোয়ার হোসেন ৭৯১ ভোট, মোঃ আব্দুল ওদুদ ৯৫৭ ভোট, মোঃ আব্দুল মালিক ৯৮৩ ভোট, আশিক উদ্দিন ৯০৩ ভোট, মোঃ ওবায়দুর রহমান ৯০৪ ভোট, মোঃ গিয়াস উদ্দিন ৯৩৮ ভোট, নোমান মাহমুদ ৮৭১ ভোট, রাজ উদ্দিন ৯৫৯ ভোট এবং সন্ধ্যা লক্ষী দে ৭৮১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচনী ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।-বিজ্ঞপ্তি
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট