editor
প্রকাশিত: 11:53 AM, January 13, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: কাজ কর্ম ছিল না। এনিয়ে প্রতিদিন সংসারে অশান্তি। স্ত্রীর উপর চলত শারীরিক ও মানসিক অত্যাচার। শেষে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন। এমনটাই অভিযোগ স্বামীর বিরুদ্ধে। নৃশংস এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার একটি গ্রামে। গ্রামের একটি চাষের জমির পাশে ক্ষতবিক্ষত অবস্থায় মহিলার মৃতদেহ দেখতে পান চাষিরা।
এই খবর পেয়ে মানুষ ভিড় করেন এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ধারা পাড়া গ্রামে।
জানা যায়, মৃত গৃহবধুর নাম বন্দনা মুদি (৩৮)। খুনের অভিযুক্ত স্বামীর নাম মুক্তি মুদি। এই খুনের পিছনে মুক্তি মুদির হাত রয়েছে বলে দাবি করেছেন মৃতার দাদা চাদু ধরা। যদিও বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত।
মৃতার পরিবারের দাবি, যেভাবে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাতে যেন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও উপস্থিত হন রানাঘাট এসডিপিও প্রবীর মন্ডল। পুরো ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট পুলিশ।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট