editor
প্রকাশিত: 11:58 AM, January 13, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: সম্প্রীতির বন্ধনে আবদ্ধ সিলেটের জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার দরবস্তস্থ হেলালি মার্কেট সম্মুখে গ্রুপের পক্ষ থেকে ১৯ তম আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার ৬ টি ইউনিয়নের ৩০ জন সুবিধাবঞ্চি ও বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় রোগীদের মধ্যে ৩ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, প্রবাসীরা এদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সারা দেশের বিভিন্ন জেলার প্রবাসীদের তুলনায় জৈন্তাপুর প্রবাসীগ্রুপের কার্যক্রম কিছুটা ভিন্ন ও প্রশংসনীয়। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানর জৈন্তিয়া মায়ের সন্তানরা সারা বছর হাঁড়ভাঙা খাটুনি শেষে পরিবার পরিজনদের চাহিদা মিটিয়ে মানবকল্যাণে বাড়তি কিছু টাকা দান করে জৈন্তাপুরের প্রবাসীরা অনন্য নজির স্থাপন করে যাচ্ছে।
তিনি জৈন্তা মায়ের সকল প্রবাসী ভাই বন্ধুদের জন্য জৈন্তাপুরবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
জৈন্তাপুর প্রবাসীগ্রুপের অন্যতম পৃষ্ঠপোষক ও সৌদি প্রবাসী গ্রুপের উপদেষ্টা তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও সৌদি প্রবাসী ইমরান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গ্রুপের কোষাধক্ষ্য মুজম্মিল আলি হেলালী, সৌদি প্রবাসী হাজী মাসুক আহমেদ, কাতার গ্রুপের সভাপতি সোলেমান আজিজ, সৌদি প্রবাসী লোকমান হোসেন, সৌদি প্রবাসী ইফতেখার সোহেল, আমিরাত প্রবাসী রহিমুর রহমান আযম, বাহরাইন প্রবাসী মো: শাহজাহান, কুয়েত প্রবাসী মো এনামুল হক ও কাতার প্রবাসী মো. কবিরুল ইসলাম প্রমুখ।
এ সময় জৈন্তাপুর প্রবাসী গ্রুপের অন্যতম পৃষ্ঠপোষক সৌদি প্রবাসী লোকমান হোসেনকে প্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, জৈন্তাপুর প্রবাসীগ্রুপ এর পক্ষ থেকে উপজেলার সকল ইউনিয়নের অন্তর্ভুক্ত হতদরিদ্র মানুষের নিকট আর্থিক সহায়তা হিসেবে এ পর্যন্ত ১ কোটি ৭ লক্ষ টাকার বেশী প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি তোফায়েল আহমেদ।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট