admin

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

অবশেষে শতভাগ বিদ্যুৎ পেল সিলেট নগরী

অবশেষে শতভাগ বিদ্যুৎ পেল সিলেট নগরী

3

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৫৫ ঘন্টা পর শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে সিলেট নগরী। এর সঙ্গে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎবিহীন এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর এতে দুর্ভোগ থেকে রেহাই পেলেন সিলেটের মানুষ।

5

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর বিদ্যুৎবিহীন অংশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে আপাতত পরীক্ষামূলকভাবে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের সহকারী পরিচালক জুয়েল রানা।

তিনি বলেন, যেহেতু ফিডগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই দ্রুত মেরামত করে আপাতত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে এখন পিকআওয়ার থাকার কারণে কিছু এলাকায় লোডশেডিং হতে পারে। তবে আজ রাত ১০টার পর থেকে লোডশেডিং থাকবে না। আগামী ১/২ দিনের মধ্যে পুরাপুরি মেরামত কাজ সম্পন্ন হয়ে যাবে। বিদ্যুৎ লাইন মেরামতের প্রয়োজনে বিদ্যুৎ সরবারহ বন্ধ রেখে মেরামতের কোনো কাজ লাগলে তা করা হবে।

4

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১১টায় নগরীর কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় সিলেট নগর। এর প্রায় ৩১ ঘণ্টা পর গতকাল বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর প্রায় ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও অন্ধকারে থেকে যায় কিছু এলাকা।

1

এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় নগরীর বিভিন্ন এলাকায় পানির সংকট তীব্র আকার ধারণ করেছিল। বিশেষ করে সিলেট নগরীর বাসা-বাড়িতে দেখা দিয়েছিল পানির তীব্র সংকট। প্রয়োজন মেটাতে লোকজন বালতি, ড্রাম কিংবা কলস নিয়ে ছুটেছেন পানির সন্ধানে। যেখানে টিউবওয়েল আছে, সেখানেই ভিড় করেছেন মানুষ।

7

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো সিলেট বিভাগ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর দুপুর সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আর বুধবার সন্ধ্যায় সিলেটের বেশ কিছু এলাকায় দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

1 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

1 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

7 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

7 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

1
8