editor

প্রকাশিত: 11:45 AM, January 5, 2021

বিয়ানীবাজারে যুবদল কর্মীর উপর আওয়ামী লীগের হামলা

বিয়ানীবাজারে যুবদল কর্মীর উপর আওয়ামী লীগের হামলা

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরে মেহদী ইসলাম (২৯) নামক এক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে। রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগের ৫/৬ জনের একটি দল এই হামলা চালিয়েছে। ৪ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় পৌরশহরের দক্ষিণবাজারস্থ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সম্মুখে এই ঘটনাটি ঘটেছে। হামলার শিকার মেহেদী ইসলাম বিয়ানীবাজার উপজেলার চন্দগ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র।
জানা যায়, গত বছর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরীর পক্ষে সক্রিয় ভাবে কাজ করেন মেহেদী ইসলাম। সে সময় আওয়ামী লীগের প্রাথী নুরুল ইসলাম নাহিদের পক্ষে কাজ করা স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার আব্দুল হান্নান, সুমন আহমদ ও ইমন গংদের সাথে মেহেদী ইসলাম এর বিরোধ দেখা দেয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয় লাভের পর আওয়ামী লীগের ঐ ক্যাডাররা তাকে দেখে নেয়ার হুমকী দেয়। ঘটনার দিন বেলা ৪টার দিকে পৌরশহর থেকে বাড়ি ফেরার উদ্দেশে দক্ষিণবাজারস্থ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সম্মুখে যান মেহেদী ইসলাম। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা আওয়ামী লীগ ক্যাডার আব্দুল হান্নান, সুমন আহমদ, ইমন সহ ৫/৬ জনের একদল ক্যাডার তার পথরোধ করে। কোন কিছু বুঝে উঠার পূর্বেই তারা মেহেদী ইসলাম এর উপর হামলা চালায়। তারা কিলঘুষি লাথি ও দেশীয় অস্ত্র লোহার রড, লাঠি দিয়ে বেদড়ক মারধর করে তাকে। এ সময় স্থানীয় পথচারী ও সিএনজি অটোরিক্সার চালকরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে আহত অবস্থায় বিয়ানীবাজার আলফা পলি ক্লিনিকে প্রেরণ করা হয়। ক্লিনিক সূত্র জানিয়েছে, মেহেদী ইসলাম এর হাত, পিঠ ও শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে।
ক্লিনিকে চিকিৎসাধীন যুবদল সদস্য মেহেদী ইসলাম এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, রাজনৈতিক পূর্ব শত্র“তার জের ধরে আওয়ামী লীগ ক্যাডার আব্দুল হান্নান, সুমন আহমদ ও ইমনের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে। লোকজন ছুটে আসায় আমি প্রাণে বেঁচে যাই। এ অবস্থায় আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি চরম শংকিত।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ