editor
প্রকাশিত: 5:21 PM, January 14, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক ২৭ তম টি-টোয়েন্টি ক্রিকেট লীগের জমকালো শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার নাজির বাজার সংলগ্ন পশ্চিমের মাঠে ১৪ জানুয়ারী রবিবার দুপুরে ২০২৪ সালের টি-টোয়েন্টি ক্রিকেট লীগের উদ্বোধন করেন বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের প্রেস সেক্রেটারি ওয়াহিদুর রহমান ।
বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে আড়াই লক্ষ টাকা ব্যায়ে পরিচালিত উপজেলার সবচেয়ে বড় ক্রিকেট আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি ফখরুল আহমদ, বিশ্বনাথ উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য মোঃ শহিদুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্টের সদস্য রাসেল আহমদ।
সভায় বক্তারা বিশ্বনাথের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ধরনের সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা করে যুব সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করেন, পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশের ক্ষেত্র তৈরিতে ভুমিকা রাখছেন সে জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদের সাথে তাদের কর্মগুণের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি এ কে এম তুহেম।
বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর পরিচালনায় এসোসিয়েশনের সভাপতি আরব শাহ’র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সহ-সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, অর্থ সম্পাদক মোঃ ইমাদুর রহমান, প্রচার সম্পাদক ইব্রাহিম মিয়া ও অন্যান্য ক্রীড়ামোদী নেতৃবৃন্দ।
আয়োজিত ক্রিকেট লীগের উদ্বোধনী খেলা নবদিগন্ত স্পোর্টস ক্লাব ও একতা স্পোর্টিং ক্লাবের মধ্য দিয়ে শুরু হয়েছে। উপজেলার মোট ৭টি ক্রিকেট টিম অংশগ্রহণ করেছে এই আয়োজনে। সর্বশেষ বিজয়ী ক্রিকেট টিম ১ম পুরস্কার হিসেবে পাবে নগদ ৩০ হাজার টাকা ও একটি ট্রপি এবং রানারআপ দল একটি ট্রপি ও নগদ ২০ হাজার টাকা পুরস্কার পাবে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট