editor
প্রকাশিত: 7:00 PM, January 14, 2024
বাংলাদেশের জনপ্রিয় পপ সংগীতশিল্পী মেহরীন মাহমুদ। এবার ভারতের নয়াদিল্লির মঞ্চ মাতিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মেহরীন ও তার ব্যান্ড ‘আনাড়ি’ নতুন বছরের প্রথম শো করেছেন দেশের বাইরে।
জানা যায়, ভারতের প্রেস্টিজিয়াস ইনার হুইল উইমেন্স অর্গানাইজেশনের আমন্ত্রণে নয়াদিল্লি গিয়েছিলেন মেহরীন। দিল্লির দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারে অনুষ্ঠিত আয়োজনে গেয়েছেন তিনি।
ইউফোরিয়ার শতবর্ষপূর্তিতে মেহরীন নিজের বাংলা গান ছাড়াও ইংরেজি ও হিন্দি গান গেয়ে দিল্লির দর্শকদের মুগ্ধ করেছেন। পরদিন এই আয়োজনের সমাপনী দিনে তাকে বিশেষ সম্মাননা জানানো হয়।
সম্মাননা প্রাপ্তির পর মেহরীন বলেন, ইনার হুইল ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট মিসেস ট্রিশের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছি, যা আমাকে আনন্দিত ও উৎসাহিত করেছে।
দিল্লিতে সম্মাননা পেলেন মেহরীনশুধু শো নয়, ইউফোরিয়ার শতবর্ষপূর্তির থিম সংটাও করেছেন মেহরীন। মেহরীনের লেখা ও শরদিন্দু মুনের সুরে ইংরেজি এই থিম সংটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।
‘ইনার হুইল’ নারীদের একটি আন্তর্জাতিক সংস্থা, সেবা ও বোঝাপড়ার মাধ্যমে বন্ধুত্ব তৈরি করার কাজ করে তারা। এক লাখেরও বেশি সদস্যসহ অন্তত শখানেক দেশে এটির ক্লাব রয়েছে। ইনার হুইল প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের মার্গারেট গোল্ডিং, যিনি ছিলেন পেশায় নার্স ও ব্যবসায়ী। ১০ জানুয়ারি সংস্থাটির শত বছর পূর্ণ হয়েছে।
এ উপলক্ষে তিন দিনব্যাপী ‘ইউফোরিয়া সেঞ্চুরি গ্রান্ডেয়ার’ আয়োজন করা হয়েছে দিল্লিতে। সেখানেই গান করেছেন এবং সম্মাননা পেয়েছেন মেহরীন। এ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গতকাল সকালে বাংলাদেশে ফিরে গেছেন তিনি।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট