editor
প্রকাশিত: 8:12 PM, January 14, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: বাইক দুর্ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় মৃত্যু হল ৬ জনের। হেলমেট বিহীন বাইকে দুর্ঘটনা ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার একাধিক জায়গায়।
রবিবার (১৪ জানুয়ারি) পর পর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের। মৃতদের ২ জনের নাম পরিচয় জানা যায়নি। বাকিরা নদিয়ার দেবগ্রামের বাসিন্দা। বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি থেকে কালীপুজো দেখে ফেরার পথে নদিয়ার কালিগঞ্জ থানা এলাকার ধজপুকুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ডাম্পার এবং বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। সূত্রে খবর, বহরপুর থেকে কালীপুজো দেখে ফেরার পথে নদিয়ার দেবগ্রামের ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- আশিষ সর্দার, মিন্টু সর্দার এবং সুমিত হাজরা। মৃত যুবকদের প্রত্যেকের বাড়ি কালীগঞ্জ থানার দেবগ্রামে। এই ঘটনায় ঘাতক ডাম্পাটিকে আটক করা হয়েছে। পলাতক অভিযুক্ত চালক। একই এলাকায় ৩ যুবকের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। এই দুর্ঘটনায় নিহত হাঁসখালি থানার ২ জন। তাঁদের নাম পরিচয় জানা যায়নি। বাইক দুর্ঘটনায় মৃত আরেকজনের বাড়ি শান্তিপুরের গোবিন্দপুরে। তবে তাঁর নাম জানা যায়নি এখনও। পুলিশ দুর্ঘটনার তদন্তে নেমেছে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট