editor
প্রকাশিত: 1:26 PM, January 15, 2024
নির্দিষ্ট সময়ের বেশ কয়েক ঘণ্টা পার হলেও বিমান ছাড়ছে না। বিমান ছাড়তে এত বিলম্ব হওয়ায় উশখুশ করছেন যাত্রীরা। মূলত প্রথম যে পাইলটের বিমান নিয়ে উড়াল দেওয়ার কথা ছিল তিনি আসতে না পারায় এমনটা হয়। এরপর নতুন পাইলট আসলেও তিনি জানান বিমান ছাড়তে আরও ঘণ্টাখানেক দেরি হবে। পাইলটের এমন ঘোষণায় মেজাজ হারিয়ে তাকে মারধর করেন এক যাত্রী।
ভারতের একটি বিমানবন্দরে এমন তুলকালাম কাণ্ড ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নির্দিষ্ট সময়ের পর পাইলট এসে ঘোষণা দেন বিমান ছাড়তে কিছুটা দেরি হবে। এমন ঘোষণা শোনার পরই পাইলটকে ঘুষি মারেন এক যাত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারতের ইন্ডিগো বিমানের ফ্লাইটি উড্ডয়নের জন্য প্রথম যে পাইলটকে প্রস্তুত রাখা হয় তিনি যথাসময়ে আসতে পারেননি। এ জন্য তার পরিবর্তে নতুন পাইলট আনা হয়। পরে নতুন পাইলটের সব প্রস্তুতি শেষে বিমান ছাড়তে ঘণ্টাখানেক দেরি হবে-এমন ঘোষণা দিলে পেছনের সারিতে বসা এক যাত্রী ওই পাইলটকে ঘুষি মারেন। সেই মুহূর্তের কিছু ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। তবে ইন্ডিগো এয়ারের ঠিক কোন ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিও দেখার পর এক নেটিজেন লিখেছেন, বিমান দেরিতে ছাড়ার ক্ষেত্রে পাইলটের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। সময়ের চেয়ে নিরাপদ যাত্রা জরুরি। হামলাকারী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন তিনি। আরেক জন লেখেন, তাকে আর কখনো বিমানে উঠতে দেওয়া উচিত নয়।
ফ্লাইট ট্রাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, এ ঘটনাটি দিল্লি বিমানবন্দরে হওয়ার সম্ভাবনা বেশি। কারণ সেখানে ঘন কুয়াশার কারণে ১১০টি ফ্লাইট দেরিতে ছাড়া হয়েছে। এ ছাড়া বাতিল করা হয়েছে ৭৯টি ফ্লাইট। প্রত্যেকটি ফ্লাইট গড়ে প্রায় এক ঘণ্টা করে দেরিতে ছেড়েছে।
বর্তমানে প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় কাবু দিল্লিসহ উত্তর ভারতের বেশ কয়েকটি প্রদেশ। কয়েক বার সেখানে রেড অ্যালার্ট পর্যন্ত জারি করা হয়। ঘন কুয়াশার কারণে এসব অঞ্চলের যোগাযোগ ব্যাহত হচ্ছে। প্রতিদিনই ট্রেন থেকে শুরু করে অনেক ফ্লাইটই ছাড়তে বিলম্ব হচ্ছে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট