editor
প্রকাশিত: 2:39 PM, January 10, 2022
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার সরকারি কলেজের ইন্টারমিডিয়েট শাখা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ ইফতেখার (১৯) এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ৯ জানুয়ারি রবিবার বেলা ২টার দিকে বিয়ানীবাজার কলেজ রোডে এই হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যবসায়ীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার পৌরশহরের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করেছেন। আহত আহমেদ ইফতেখার বিয়ানীবাজার উপজেলার কালাইউরা গ্রামের মাহবুব আহমেদ এর পুত্র।
জানা যায়, ছাত্র শিবির নেতা আহমেদ ইফতেখার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরকার বিরুধী প্রচার প্রচারণায় বেশ সক্রিয় ছিলেন। এনিয়ে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর চরম ক্ষুব্ধ ছিল। ঘটনার দিন বেলা ২টার দিকে আহমেদ ইফতেখার বিয়ানীবাজার কলেজ রোডের আল-আমিন শপিং মলের সম্মুখে দাড়ানো ছিলেন। এ সময় ৬/৭ জনের একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায় আত্মরক্ষার্থে দৌড়ে আল-আমিন শপিং মলের ভিতরে গিয়ে একটি দোকানে আশ্রয় নেন তিনি। পরে হামলাকারী দূর্বৃত্তরা চলে গেলে স্থানীয় ব্যবসায়ীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পৌরশহরের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করেছেন। বর্তমানে ঐ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ধারনা করা হচ্ছে ফেইসবুকে সরকার বিরুধী প্রচারণায় সক্রিয় থাকার কারণে তার উপর এই হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহমেদ ইফতেখার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হামলাকারীদের আমি চিনতে পেরেচি, তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তারা অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে এই হামলা করেছিল, ভাগ্য সহায় থাকায় আমি কোনমতে এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছি। এ অবস্থায় আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে চরম শংকিত।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির