editor

প্রকাশিত: 5:23 PM, January 15, 2024

খাজাঞ্চি ক্রিকেট ফেডারেশন কাপের ২য় আসর’র উদ্বোধন

খাজাঞ্চি ক্রিকেট ফেডারেশন কাপের ২য় আসর’র উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের জনপ্রিয় ক্রীড়া সংগঠন খাজাঞ্চি ক্রিকেট ফেডারেশন কাপের ২য় আসরের উদ্বোধন ও ট্রপি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারী) বাদ এশা ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজাগঞ্জ বাজারে এই টুর্নামেন্টের ট্রপি উন্মোচন করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ফেডারেশনের নেতৃবৃন্দ।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের সঞ্চালনা করেন উত্তর বিশ্বনাথের স্মাট সংগঠন বাতিঘর এর সাবেক সভাপতি গোলাম মোস্তফা।

১৬ জানুয়ারী মঙ্গলবার থেকে ইউনিয়নের ১০ টি ক্রিকেট টিম নিয়ে ফেডারেশন কাপের ২য় আসরের ১ম খেলার শুভ সুচনা করা হবে। খেলাটির পৃষ্ঠপোষকতায় রয়েছে খাজাঞ্চির আরেক জনপ্রিয় সংগঠন ভি সেভেন খাজাঞ্চি ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন ইউকে ও ফেডারেশনের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ।

আলোকসজ্জায় সজ্জিত শত-শত ক্রীড়ামোদী দর্শক এবং অংশগ্রহনকারী ১০ টি দলের দলীয় অধিনায়ক সহ দলের খেলোয়াড়দের প্রানবন্ত উপস্থিতির মধ্য দিয়ে ট্রপির মোড়ক উন্মোচন করেন ভি সেভেন খাজাঞ্চি ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন ইউকের ট্রেজারার যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশন এর সাবেক সদস্য শালিস ব্যাক্তিত্ব কবির আহমদ কুব্বার। বিশেষ অতিথি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও বেবি কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, আইনজীবী মাসুদ হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজাজুল হোসেন, সাবেক মেম্বার আমির উদ্দিন, সিরাজ মিয়া, সংগঠক মোস্তাক আহমদ মুস্তফা, খালেদুর রহমান লাকি, মোজাইদ আলী, মঈন উদ্দিন, মাতিন আহমদ, প্রবাসী কবির মিয়া, আব্বাস হোসেন রিপন, ফেডারেশনের সভাপতি ফারহান উদ্দিন, সহসভাপতি রাজন আহমদ, নেছার আহমদ, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, প্রচার সম্পাদক মুহাইমিনুল মাহী, সদস্য বুরহান উদ্দিন তালুকদার, ফজলুল হক, ফারুক আল মনির, মোস্তফা আহমদ। অংশগ্রহণকারী সিক্সার সিক্স দলের অধিনায়ক হাবিবুল্লাহ, এডিবি ক্রিকেট একাডেমির অধিনায়ক রাজন আহমদ, বিএমএম দলের রাহাত, এমসিসি দলের আবু বকর, ইউনিটি দলের মকবুল, আনন্দ দলের এনাম উদ্দিন, একতা দলের আতিকুর রহমান, লিটল স্টার দলের জসীম উদ্দিন, শুভেচ্ছা দলের আলী আহমদ, তরুণ প্রতিভা দলের সারোয়ার আহমদ, বাতিঘর সংগঠনের দায়িত্বশীল ও সাধারণ সদস্য সহ এলাকার বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ফেডারেশন কাপের পুরো খেলাটি লাইভ সম্প্রচার করবে মহানগর বাংলা ফেইসবুক পেইজ ও অন্যান্য মিডিয়া।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট