editor
প্রকাশিত: 7:11 PM, January 15, 2024
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এই প্রথম জন্মভূমিতে এসেছেন সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী।
দুই দিনের সফরে আজ সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৫টা ২৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি।
জানা গেছে, প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বিমানবন্দর থেকে বেরিয়ে মহানগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পশ্রদ্ধা অর্পণ করবেন। এরপরে শাহজালাল ও শাহপরাণ (রাহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর কিছুক্ষণ টিলাগড়স্থ বাসভবনে অবস্থান করে রাত ৮টার দিকে চলে যাবেন আল্লামা আব্দুল লতিফ ফুলতলি (রাহ.)-এর ইসালে সওয়াব মাহফিলে। পরে টিলাগড়ের বাসায় এসে রাত যাপন করবেন।
আগামীকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মতবিনিময় শেষে দুপুর সাড়ে ১২টায় ওসমানীনগর উপজেলার মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারি মডেল প্রাঙ্গণে প্রবাসীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখবেন। পরে বেলা ২টায় ফিরবেন টিলাগড়ের বাসায়।
একই দিন সন্ধ্যা ৬টায় সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতিবিনিময় করবেন শফিকুর রহমান চৌধুরী। আর রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়বেন তিনি।
উল্লেখ্য, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নৌকা প্রতীকে ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হন।
১০ জানুয়ারি শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এবং পরদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ পাঠ করেন তিনি।
দায়িত্ব পাওয়ার পর রবিবার (১৪ জানুয়ারি) প্রথম অফিস করেন সিলেট-২ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট