editor
প্রকাশিত: 8:44 PM, January 15, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: কিছুদিন আগে ডিপফেক ভিডিওর শিকার হয়েছিলেন শচীন কন্যা। এবার সেই জালে জড়ালেন খোদ শচীন তেন্ডুলকরকে নিয়েই তৈরি হল ভুয়ো ভিডিও। ডিপফেক প্রযুক্তির ব্যবহার করে। যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মাস্টার ব্লাস্টার। দীপিকা পাডুকোন, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মান্দানার মতো বলিউডের এক ঝাঁক তারকাকে ডিপফেক ভিডিওর শিকার হতে হয়েছিল। সেই তালিকায় এবার যোগ হল শচীনের নাম। একটি গেমিং অ্যাপের প্রচারে দেখা গেল শচীনকে। অ্যাপটির নাম স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই অ্যাপ। তবে
শচীন জানালেন, সেটি মোটেও তিনি নন। বরং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভিডিওটিতে শচীনকে শুধু অ্যাপটির হয়ে প্রচার করতেই দেখা যায়নি, তাঁকে এটাও বলতে শোনা গিয়েছে যে, এই অ্যাপ থেকে তাঁর কন্যা সারা আর্থিকভাবে লাভবান ও হচ্ছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেই তীব্র বিরক্তি প্রকাশ করলেন মাস্টার ব্লাস্টার। প্রযুক্তির অপব্যবহার নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ বাইশ গজের কিংবদন্তি। দ্রুত পদক্ষেপ ও দাবি করেছেন শচীন।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট