editor

প্রকাশিত: 8:41 PM, January 16, 2024

যারা সিন্ডিকেট করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন তাদেরকে সমুচিত জবাব দেয়া হবে

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সংবর্ধনা

যারা সিন্ডিকেট করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন তাদেরকে সমুচিত জবাব দেয়া হবে

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ব্যবসা বান্ধব সরকার। সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে ব্যবসায়ীদেরকে সঠিকভাবে ব্যবসা পরিচালনা উচিৎ। দেশের মানুষের আশা ভরসার স্থল হচ্ছেন ব্যবসায়ীরা। তাদেরকে মানুষের কল্যাণের কথা বিবেচনায় রেখে ব্যবসা করতে হবে। যারা সিন্ডিকেট করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন তাদেরকে সমুচিত জবাব দেয়া হবে।

তিনি মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর জেল রোডস্থ সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর উদ্যোগে এসএমসিসিআই এর কনফারেন্স হলে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসএমসিসিআই এর প্রতিষ্ঠাতা পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল আরো বলেন, সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের উচিৎ সরকারকে সার্বিকভাবে সহায়তা করা। এতে দেশ আরো এগিয়ে যাবে। বিশে^র দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তিনি এসএমসিসিআই কর্তৃক আয়োজিত এ সংবর্ধনাকে একটি অনুপ্রেরণার উৎস হিসেবে আখ্যায়িত করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, আগামী ১ মাসের মধ্যে সিলেটের রাস্তা-ঘাট হকার্স মুক্ত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা চলছে। এই সমস্যা ছাড়াও নগরীর সার্বিক উন্নয়নে আমি সকল মহলের সহযোগিতা কামনা করছি। তিনি নবনির্বাচিত মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, তাঁর নেতৃত্বে এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়।

এসএমসিসিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করে হাজী কয়ছর আলী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএমসিসিআই এর প্রাক্তণ সভাপতি হাসিন আহমদ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি হাজী আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।

অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বারের সাবেক ও বর্তমান পরিচালকবৃন্দ, সদস্যবৃন্দ, সিলেট জেলা ও মহানগর এর ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে এসএমসিসিআই এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট