editor
প্রকাশিত: 8:45 PM, January 16, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জেলা পরিষদের ব্যবস্থাপনায় জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে, চারিকাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মধ্যে বই পড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে বই পড়া উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দিন, হাজির আলী মেম্বার, মনির আহমদ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সেলিম আহমদ, মামুনুর রশিদ, রাহেল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান।
সভায় বক্তারা বলেন, জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোন বিকল্প নেই। প্রকৃত শিক্ষার জ্ঞান লাভ করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণ নিজে-কে তৈরী করতে লেখাপড়ার ছাত্র/ছাত্রীদের আরও এগিয়ে আসার আহবান জানানো হয়।
বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ইমরান হোসেন দুলালের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ, সদস্য নাজমুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো: ইউসুফুর রহমান, দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, চারিকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, যুবলীগ নেতা নছির আহমদ, ফয়সল আহমদ, শামীম আহমদ ও মো: জাকারিয়া। অনুষ্ঠানে রেজিস্ট্রশন করা শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট