editor

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

সাংবাদিক তাহমিনার পিতার উপর হামলা

সাংবাদিক তাহমিনার পিতার উপর হামলা

7

৩ দিনেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ : বিভিন্ন মহলের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
দৈনিক সিলেটের হালচাল ও দৈনিক সিলেটের সময়ের নিজস্ব প্রতিবেদক তাহমিনা আক্তারের পিতা বাবুল মিয়ার উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় গত ১৭ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার জেলার জুড়ি থানায় তাহমিনার মা সাহেদা আক্তার হেপি বাদী হয়ে মামলা (১১) দায়ের করেছেন। জানা যায়, তাহমিনার পিতা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত হাজি নজির আলীর পুত্র বাবুল মিয়া দীর্ঘদিন থেকে সহপরিবারে প্রবাসে ছিলেন।
সেই সুযোগে বাবুল মিয়ার সম্পত্তি হাতিয়ে নিতে তৎপর হয়ে ওঠে প্রতিপক্ষরা। বিষয়টি বুঝতে পেরে সহপরিবারে দেশে ফিরে আসেন বাবুল মিয়া।
মামলা সূত্রে জানায়, গত ১৬ নভেম্বর দুপুরে ১২টায় সাংবাদিক তাহমিনার পিতা বাবুল মিয়া নিজ বসতবাড়ির পেছনে নিজের কৃষি জমিতে কাজ করছিলেন। হঠাৎ করে তার ভাই মৃত নজির আলীর পুত্র মনজ্জির আলী (৬০) ও হবিব আলী (৫৫) তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাবুল মিয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। হামলায় বাবুল মিয়া গুরুতর আহত হন। এসময় তার মোবাইল ও সঙ্গে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায় মনজ্জির ও হবিব বাহিনী। পরে স্থানীয়রা তাকে স্থানীয় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় আশক্সক্ষাজনক বাবুল মিয়াকে সিলেট এমএএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিষয়টি সঙ্গে সঙ্গে সিলেটের হালচাল ও সিলেটের সময়ের অফিসকে তাহমিনা অবগত করলে। অফিস কর্তৃপক্ষ স্থানীয় জুড়ী থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর সাথে আলাপ করেন তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে মুঠোফোনটি উদ্ধার করা হয়। তবে নগদ অর্থ ও প্রয়োজীয় কাগজপত্র উদ্ধার করতে পারেনি।
তাহমিনার মা মামলাতে আরো উল্লেখ করেন, হামলাকারীদের কবল থেকে কোনরকম প্রাণে রক্ষা পান বাবুল মিয়া।
সাংবাদিক তাহমিনা জানান, বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে আছেন। যেকোন মূহুর্তে তার ও তার পরিবারের উপর হামলা হতে পারে। তিনি আরো বলেন মনজ্জির ও হবিব তাদেরকে বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে চাপ প্রদান করছে। এবং মামলা না তুলে নিলে প্রাণে হত্যার হুমকি প্রদান করছে। তিনি ও তার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন।
এই বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানান, সাংবাদিকের পিতার উপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা কাল তদন্তের জন্য ঘটনাস্থলে যাবো। ৩ দিনেও আসামিদের গ্রেপ্তার করা হয় হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। তবে আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলাম জানান, আসামিরা গা ডাকা দিয়েছে। তাদের আটক করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে সাংবাদিক তাহমিনা আক্তারের পিতা বাবুল মিয়ার উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৈনিক সিলেটের হালচাল ও সিলেটের সময়ের সম্পাদক পরভীন বেগম, প্রধান সম্পাদক জামাল উদ্দিন, প্রধান বার্তা সম্পাদক বদরুর রহমান বাবর, সিলেট ফটো সাংবাদিক শ্রমজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের আহবায়ক আবির আহমদ তানভির, যুগ্ম আহবায়ক আজির উদ্দিন শিহাব, সদস্য সচিব মীর হেলেন আহমদ।
বিবৃতি নেতৃবৃন্দ সাংবাদিক তাহমিনার উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে সাংবাদিক তাহমিনার পিতার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওয়াতাধীন নিয়ে আসুন। এবং ভবিষতে যাতে এধরনের ঘটনা না হয় সেই দিকে লক্ষ্যে রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

4 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

1 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

3 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

2 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 3 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

3 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

5 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
8