editor
প্রকাশিত: 10:33 PM, January 24, 2024
সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বিনি বিদ্যাপীঠ জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের ২য় দিনে দাওরায়ে হাদীস ও হিফয সমাপনকারীদের মধ্যে পাগড়ী প্রদান করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) জামেয়া মাঠে ২য় দিনের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নসীহত পেশ করেন শায়খুল মাশায়িখ মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন, পীর সাহেব ঢালকানগর। বিশেষ অতিথি হিসেবে নসীহত পেশ করেন মুফতি ওমর ফারু সন্ধিপী, মুফতি ওলীউল্লাহ আজাদী ঢাকা, মাওলানা লুকমান সাদি ঢাকা, মাওলানা নূরুল হক নবীগঞ্জী প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ধর্ম শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের অন্যান্য শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বর্তমান যুগে দুনিয়া ও আখেরাতের জন্য আমাদের ছেলেমেয়েদের ইসলাম শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, হাফেজরা সর্বশ্রেষ্ঠ বাণী কোরআনের ধারক। একাধিক আয়াত ও হাদিসে কোরআনের ধারক-বাহক হাফেজদের বিশেষ মর্যাদার কথা ঘোষণা করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। দুনিয়াতে যারা কোরআন শিখবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, হিফজ করবে, কিয়ামতের দিন তাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে।
সম্মেলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনকে সার্বিকভাবে সফল করার জন্য ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
সিলেটে এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের উদ্যোগে স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর)
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবদি অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, শুধু
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকদলকে আরও
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে সিলেটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সিলেট কমার্স কলেজে পাসের হার
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের