editor
প্রকাশিত: 12:27 PM, January 27, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: আর্তমানবতার সেবায় সাবিলিল্লাহ প্রজেক্ট এক অনন্য উদহারণ। যেখানেই অর্থ কষ্টে মানুষের হা হা করে, সেখানে সালিল্লাহ প্রজেক্ট দন্ডায়মান। আর এই প্রজেক্টের জনক হচ্ছেন বিশ্বনাথের লালটেক গ্রামের মানবতার ফেরিওয়ালা বলে খ্যাত আমেরিকান প্রবাসী আলমাছ আলী।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে তাঁর নির্দেশনায় লালটেকস্হ বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে গরীব ও অসহায়দের মধ্যে নগদ ৪, ২৬ ও ২৫০ টাকা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি লালটেক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আছাব আলীর সভাপতিত্বে ও সাবিল্লাহ প্রজেক্টের বাংলাদেশ টিমের প্রধান ও আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজম আলীর সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক অলংকারি ইউনিয়ন পরিষদের মেম্বার কবির আহমদ ফারুক, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, সাবিল্লাহ প্রজেক্টের কোফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী আমির আহমদ লিটন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলতাব আলী মেম্বার।
স্বাগত বক্তব্য রাখেন, সাবিলিল্লাহ প্রজেক্টর অন্যতম সদস্য ব্যাংকার আনোয়ার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবিলিল্লাহ প্রজেক্টের অন্যতম সদস্য রাকীব হোসেন রুবেল।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন অলংকারি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ বশির উদ্দিন, কামালবাজারের বিশিষ্ট ব্যবসায়ি আক্তার হোসেন, মোঃ আব্দুস ছোবহান, হাজি আব্দুল হামিদ, মোঃ রুনু মিয়া ও আব্দুর রহিম, উপস্হিত ছিলেন সাবিলল্লাহ প্রজেক্টের একাধিক সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা রইছ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা সাবিলিল্লাহ প্রজেক্টের চেয়ারম্যান মানবতার কল্যাণে আলমাছ আলী ও যুক্তরাজ্য প্রবাসী টেংরার ডাঃ আতাউর রহমান মকসুদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদেরকে মানবতার ফেরিওয়ালা, মানবকল্যাণে নিঃস্বার্থ নিবেদিত প্রাণ বলে উপস্হাপন সহ তাদের সু স্বাস্হ্য ও নেক হায়াত কামনা করেন।এসময় মাওলানা রইছ উদ্দিনের দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১