editor
প্রকাশিত: 8:58 PM, January 28, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদের হল রুমে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালা ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের হল রুমে অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে ও ব্যবস্থাপনায় দুঃস্থদে আত্মনির্ভরশীলতা ও বেকারত্ব দুরিকরণে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউনিয়নের নারীদের অংশগ্রহণ মুলক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করতে এ উদ্যোগ নিয়েছে প্রবাসীদের গঠনকৃত অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে।
প্রবাসীদের এই কর্মসূচিতে অর্ধশতাধিকের উপরে অংশগ্রহনকারী নারীদের দক্ষ প্রশিকক্ষ দ্বারা মাসব্যাপী প্রশিক্ষণ শেষে মোট ৫০ জনকে একটি করে সেলাই মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রদান করা হবে বলে জানান আয়োজক কমিটির দায়িত্বশীল ও সমন্বয়কবৃন্দ।
ট্রাস্টের বাংলাদেশের সমন্বয়ক, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক এ কে এম তুহেম এর পরিচালনায় অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলাম কুরেশীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কামাল আহমদ।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ৩ নং অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের বার্ণ এইড হসপিটালের ডাক্তার সৈয়দ জাবের আহমদ আজমল, প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া, মেম্বার আলহাজ্ব শামীম আহমদ, দেলোয়ার হোসেন সজিব, ট্রাস্টি খলিলুর রহমান ও রাসেল আলী।
এসময় উপস্থিত ছিলেন আল মুছিম স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল মানিক মিয়া, আলী হুসেন মুন্না, সংগঠক আব্দুস সামাদ, মেম্বার হাবিবুর রহমান প্রমুখ।
অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট বাবরুল হোসেন বাবুল, সেক্রেটারি দেলোয়ার হোসেন ও ট্রেজারার আব্দুল আলীম সহ অন্যান্যরা দেশের অস্বচ্ছল মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করায় স্থানীয় মানুষের কাছে প্রশাংসা কুড়াচ্ছেন। তাদের এমন কাজকে স্বাগত জানিয়ে বক্তারা ভূয়সী প্রশংসার সাথে ভবিষ্যতে এ ধারা চলমান রাখার গুরুত্তারোপ করে বক্তব্য রাখেন।
সেলাই প্রশিক্ষণ কর্মশালা যাত্রার আনুষ্ঠানিকতাকে সৌন্দয্য ও প্রাণবন্ত করতে এসময় দেশাত্মবোধক গান পরিবেশন করেন আল মুছিম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাজিরা জান্নাত এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থী রাইসুল ইসলাম চৌধুরী।
সেলাই প্রশিক্ষক আব্দুল কাদির ও মোছাঃ ফাহমিদা বেগম মাসব্যাপী প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পালন করবেন। এসময় প্রশিক্ষনার্থীদের অভিভাবক সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১