editor
প্রকাশিত: 9:45 PM, February 1, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: শিক্ষার্থীদেরকে দেশের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নানা আয়োজনে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বাংলা বাজার রুস্তুম মিয়া (আর.এম) প্রিপারেটরী স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়৷
বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) সকাল ১০টায় রুস্তুম মিয়া (আর.এম) প্রিপারেটরী স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে ও সহকারী শিক্ষক কামরুল ইসলামের সঞ্চালনায় পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী এম লিয়াকত আলী।
প্রধান অতিথির বক্তব্যে এম লিয়াকত আলী বলেন, মা-ভাবী কিংবা বোনদের হাতে বানানো পিঠার স্বাদ যেমনটা মিষ্টি তেমনি মধু মাখা তাদের হাসি৷ পিঠা উৎসব মানুষের মাঝে প্রাণের সঞ্চার ঘটায়, আনন্দে উদ্ভাসিত হয় মন। নতুন প্রজন্মকে বাঙালীর লোকজ সংস্কৃতির ছোঁয়ায় বড় করে তুলতে হবে। নিজ জাতির সংস্কৃতি জানলেই প্রজন্ম থেকে প্রজন্মের প্রতিটি শিশু সফল হবে। তিনি বলেন, বাঙালীর একটি অত্যন্ত মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এটা প্রজন্মের প্রতিটি শিশুকে জানাতে হবে।
পিঠা উৎসবের উদ্বোধন কালে আর এম প্রিপারেটরী স্কুলের পরিচালক গিয়াস উদ্দিন বলেন, পিঠা খাওয়া দাওয়াতের প্রচলন এদেশের গ্রাম্য সংস্কৃতির একটি অংশ। শীতের সকালে এক বাড়িতে পিঠা বানিয়ে পাড়ার মানুষকে খাওয়ানো গ্রামের রীতি ছিলো। আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে কিংবা জামাই আপ্যায়নে পিঠার বেশ কদর রয়েছে বাংলাদেশে। আমরা আমাদের ছোট ছোট ছেলে-মেয়েদের সেই সংস্কৃতির অংশ সম্পর্কে জানাতে পিঠা উৎসবের আয়োজন করেছি। প্রতি বছর উৎসব চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
রুস্তুম মিয়া প্রিপারেটরী স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ও দেশি বাহারি পিঠা প্রদর্শনীর মাধ্যমে শিশুদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয়। এছাড়া পিঠা উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয় ৷ শিশুদের আবৃতি, গান, নৃত্য ও চিত্রাঙ্কন পিঠা উৎসবে আসা অথিতিদের মুগ্ধ করে।
পিঠা উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সদস্য ব্যবসায়ী আব্দুল করিম রাসেল, জৈন্তিয়া রত্নগর্ভা মা মিনারা বেগম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, অভিবাবক সদস্য দিলদার আহমদ, নিমর্ল দেবনাথ, জৈন্তাপুর উপজেলা পরিবহন শ্রমিক আঞ্চলিক উপ-কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও দিলারা বেগম প্রমূখ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১