editor
প্রকাশিত: 8:44 PM, February 4, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের বাগিচা বাজার কালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মরহুম বরকত উল্ল্যা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্কুল হলরুমে যুক্তরাজ্য প্রবাসী হাজী মোঃ আব্দুল হাসিম এর অর্থায়নে বাগিচা বাজার প্রগতি পাঠাগারের ব্যবস্থাপনায় এলাকার ২ শতাধিক প্রাইমারি, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় পাঠরত ছাত্র ছাত্রীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মরহুম বরকত উল্ল্যা এডুকেশন ট্রাস্টের স্থানীয় সমন্বয়ক মোঃ কদর আলীর সভাপতিত্বে শ্রী প্রবীর কান্ত দে এর সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইমরান আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁন্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুমিন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওকলস ইউপির ১ নং ওয়ার্ড মেম্বার আমির আলী, রায়কেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, কালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শামছ উদ্দিন আহমদ, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত, জয়ন্ত আচার্য, ফজল মাহমুদ, নজির আলী, সহিবুর রহমান ও সিদ্দিকুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুন নুর, সিরাজ আলী, মকদ্দুছ আলী, হায়দর আলী, সুবির দে, জয় দে, কনর আলী, মুতলিব মিয়া, কৃপেশ বৈদ্য, নিরঞ্জন কর,পান্না দাস, অকিল বৈদ্য, গুলবার মিয়া সহ ছাত্র ছাত্রীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১