editor
প্রকাশিত: 7:40 PM, February 5, 2024
নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিগত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে মিলনায়তনে প্রেসক্লাবের সকল সাংবাদিকগনের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ ফারুক আহমেদ তাঁর বিগত ৫ বছরের আমলের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় উন্নয়ন চিত্র সম্বলিত একটি বইও প্রকাশ করেন তিনি। বইয়ে বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নের কথা বলা হয়।
ফারুক আহমেদ এর দাবি, বিগত নির্বাচনের সময় ইশতেহারে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বেশীরভাগ কাজ তিনি বাস্তবায়ন করেছেন। অবশিষ্ট কাজগুলো বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রেখেছেন। উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ পুনরায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এসময় তিনি সাংবাদিকবৃন্দ ও উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ নেতা সুবাস চন্দ্র পাল (সানা), প্রেসক্লাবের সভাপতি এম.এ মতিন, সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক সভাপতি মনজুর আহমেদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১