editor
প্রকাশিত: 12:05 PM, February 6, 2024
ওমানে গৃহকর্মীর কাজ করতে গিয়ে এক বছর পর মানসিক ভারসাম্যহীন হয়ে দেশে ফিরলেন শায়েস্তাগঞ্জ উপজেলার এক নারী।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
ওই নারীর নাম খালেদা বেগম, তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার মনফর উল্লার মেয়ে। খালেদা বেগমকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রাখা হয়েছে। তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছে সরকারের প্রবাসী কল্যাণ ডেস্ক।
জানা গেছে, খালেদা বেগমকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রিক্রুটিং এজেন্সি এরাবিয়ান গাল্ফ অ্যাসোসিয়েট গৃহকর্মী হিসেবে ওমানে পাঠায়। মানসিকভাবে অসুস্থ অবস্থায় তাকে সেখান থেকে পাঠানো হয়েছে।
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের বরাতে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল জানান, সোমবার খালেদা বিমানবন্দরে এসে পৌঁছালে প্রথমে তাকে প্রবাসী কল্যাণ ডেস্কে নেওয়া হয়েছে। সেখান থেকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, খালেদা বেগমের কাগজপত্রে ঠিকানা শায়েস্তাগঞ্জ উল্লেখ থাকলেও নির্দিষ্ট কোন এলাকা উল্লেখ নেই। তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১