editor
প্রকাশিত: 11:22 AM, January 12, 2024
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষে ৭জন আহত হয়েছেন। ১১ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১টায় পৌরশহরের পোষ্ট অফিস মোড়ে এই ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাদী হয়ে বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ১২জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, দেশব্যাপী বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাস এবং নৈরাজ্য মূলক কর্মকান্ডের প্রতিবাদে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঘটনার দিন দুপুর থেকে পৌরশহরের পোষ্ট অফিস মোড়ে এক প্রতিবাদ সভা চলছিল। বেলা ১টার দিকে বিয়ানীবাজার বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল আওয়ামী লীগের প্রতিবাদ সভার পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমে উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড, দা, হকিস্টিক দিয়ে উভয় পক্ষে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পোষ্ট অফিস মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে ও পথচারীরা দৌড়ে নিরাপদে আশ্রয় নিতে দেখা যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় উভয় পক্ষে প্রায় ৭জন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
এই ঘটনায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বাদী হয়ে বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের ১২জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১২, তারিখ ১১/০১/২০২৪ ইংরেজি। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের আব্দুল হান্নান এর পুত্র ফারুক আহমদ (৩৫), খাসাড়ীপাড়া গ্রামের আব্দুর রহিম এর পুত্র মিছবাহ উদ্দিন (৩০), নয়াগ্রামের আব্দুল ছত্তার এর পুত্র আব্দুল সামাদ (৪০), শ্রীধরা গ্রামের আব্দুল আহাদের পুত্র এমরান আহমদ (৩৯), ফতেহপুর বড়বাড়ির আজিজুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম (২৮), নালবহরের সফিক উদ্দিন এর পুত্র ফখরুল ইসলাম (৪৭), ফতেহপুরের আনোয়ার হোসেনের পুত্র দেলওয়ার হোসেন (৩৭), কসবা গ্রামের আব্দুন নূর এর পুত্র শাহাব উদ্দিন (৪৩), ঘুঙ্গাদিয়া গ্রামের মুদারিছ আলীর পুত্র সোহাগ আহমদ (৩৫), দাসগ্রামের মনজ্জির আলীর পুত্র ফয়ছল আহমদ (২৩), নিদনপুরের মৃত জমির আলীর পুত্র ময়নুল ইসলাম (৪০) ও কাকরদিয়া গ্রামের ইমরান হোসেন ছফর এর পুত্র সজিবুর রহমান (২১)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে তৎপর রয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট