editor
প্রকাশিত: 4:29 PM, February 15, 2024
সারা দেশের ন্যায় দিনাজপুরেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিয়েছে জেলার বীরগঞ্জ উপজেলার সৈকত। তবে অন্য সাধারণ শিক্ষার্থীদের মতো ফুরফুরে মেজাজে সে কেন্দ্রে যেতে পারেনি।
পরীক্ষার দিনের আগের রাতেই (১৪ ফেব্রুয়ারি) মারা যান তার বাবা শফিউল আলম সুরুজ। গোটা বাড়িতে শোকের পরিবেশ। দাফন সম্পন্ন হওয়ার আগেই এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সময় এসে পড়ে। তাই বাবার লাশ বাসায় রেখেই পরীক্ষা দিতে যেতে হয়েছে সৈকতকে।
মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সৈকত। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে একই উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয়ে।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা বলেন, সৈকতের বাবা শফিউল আলম সুরুজ মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ২ বারের ইউপি সদস্য। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মারা যান তিনি। তার জানাজা বৃহস্পতিবার বিকেলে ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত বাবার লাশ বাড়িতে রেখেই আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবার মৃত্যুর শোক সামলে নিয়েই বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে সে। তার জন্য দোয়া রইল।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১