editor
প্রকাশিত: 10:55 AM, November 23, 2020

ফিতা কেটে শুভ উদ্বোধন করছেন পৌরসভার মেয়র ও অতিথি বৃন্দ
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডস্থ গোলাটিকর হাউসের ২য় তলায় নতুন আঙ্গিকে আধুনিকতার ছোঁয়া নিয়ে শুভ উদ্বোধন হয়েছে ‘‘নিউ ভোজবাড়ি রেষ্টুরেন্ট’’। ২২ নভেম্বর রবিবার বেলা ২টায় বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রেষ্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন।
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা লাসাইতলা গ্রামের দুই সহোদর ভাই এনাম উদ্দিন ও কালাম উদ্দিন যৌথভাবে নিউ ভোজবাড়ি রেষ্টুরেন্টটির মালিক। তারা বিয়ানীবাজারবাসীকে উন্নত মানের রুচিশীল খাবার সহজলভ্য মূলে পরিবেশনের ইচ্ছা নিয়ে এই রেস্টুরেন্টটির নবযাত্রা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পতুল, সাংবাদিক আহমেদ ফয়ছল, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন, রেষ্টুরেন্টের মালিক এনাম উদ্দিন ও কালাম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
উদ্বোধন কালে প্রধান অথিতির বক্তব্যে মেয়র মোঃ আব্দুস শুকুর বলেন, এই রেষ্টুরেন্টটির ডেকোরেশন ও সাজ্জসজ্জা খুবই নান্দনিক হয়েছে। আমি সবাইকে আহবান করবো প্রথমত একবার হলেও আপনারা এখানে এসে খেয়ে দেখে যাবেন। আমরা মালিক পক্ষের কাছে প্রত্যাশা করবো এখানের খাবারের গুনগত মান যেন ভালো হয় এবং দাম মানানসই থাকে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ