editor
প্রকাশিত: 10:43 AM, February 17, 2024
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: এবারের বই মেলাকে ঘিরে বেরিয়েছে প্রখ্যাত লেখক গবেষক, লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর ১২ তম গ্রন্থ ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও আমাদের চুড়ান্ত বিজয়’।
বইটির একটি বিশেষ দিক হচ্ছে বিগত বছরে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা স্থান পেয়েছে।
এতে ডা. স্বপ্নীল তার দৃষ্টিতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের কথা তুলে ধরেছেন।
২০২৩ সালের ফেব্রুয়ারী থেকে শুরু করে ২০২৪ সালের ফেব্রুয়ারী মধ্যে ঘটে যাওয়া নানা ঘটনা আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের নানা সফলতার গল্প আর তার বিরুদ্ধাচরণের নামে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার যে বিরোধীতা চলেছে তার একেকটি সময়োপযোগি মুল্যায়ন তুলে ধারা হয়েছে বইটিতে। বইটি বিশেষ করে লেখক গবেষক এবং ইতিহাসবেত্তাদের জন্য একটি অনন্য সংগ্রহ হতে পারে।
‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও আমাদের চুড়ান্ত বিজয়’ গ্রন্থটি প্রকাশ করেছেন তাম্রলিপির স্বত্বাধিকারী এ কে এম তারিকুল ইসলাম রনি। যার প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির স্বত্ব রাখা হয়ে লেখকের নিজের নামে। লেখক বইটি উৎসর্গ করেছেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরীকে। চকচকে মলাটের ৫৬৫ পৃষ্টার বইটির মুল্য রাখা হয়েছে ৫২০টাকা। ছাপার কাজটি করেছে জনপ্রিয় কালার প্রিন্টার্স। চলমান বইমেলায় তাম্রলিপি স্টলসহ দেশের খ্যাতনামা লাইব্রেরী ও বিপনন কেন্দ্রে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে লেখকের প্রায় ১১টি বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য সাড়া জাগানো ও গবেষণাধর্মী বইগুলো হচ্ছে- সেকাল একালের কড়চা, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, একাত্তরের বিজয়, এখন সময় বাংলাদেশের, হোয়াইট হাউস ইয়ারস, লিভার চিকিৎসায় নতুন সম্ভাবনা, পথ হারাবেনা বাংলাদেশ, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব এবং রাজনীতির এই সময়।
সিলেট নগরের ছড়ারপারের কৃতিসন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান এবং সম্প্রীত বাংলাদেশ এর সদস্য সচিব। তার সহধর্মিনী একই বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের (ভিট্টিও-রেটিনা) অধ্যাপক এবং শহীদ বুদ্ধিজীবি ডা. আলীম চৌধুরীর মেয়ে অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।
ডা. স্বপ্নীল তার গবেষণা ও লেখালেখির জন্য সরকারী বেসরকারী এবং আন্তর্জাাতিক অনেক অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার