editor
প্রকাশিত: 6:50 PM, February 20, 2024
ধূমপান ও মাদকমুক্ত পরিবেশ গড়ায় রেলওয়ের ২৫ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে রেলপথ মন্ত্রণালয়। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম।
এই উপলক্ষ্যে সম্প্রতি ঢাকার রেলভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. জিল্লুর হাকিম। সভাপতিত্ব করেন রেলওয়ের সচিব মো. হুমায়ুন কবীর। সম্মানিত অতিথি ছিলেন রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল ইসলাম।
ধূমপান ও মাদকমুক্ত রেলওয়ে গড়ার ক্ষেত্রে অবদান রাখায় রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২) মো. তৌফিক ইমাম ও সহকারী সচিব দুলাল মিঞা পুরস্কার পান।
‘ক’ ক্যাটাগরিতে পুরস্কার পান যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহ উদ্দীন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান ও পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন।
‘খ’ ক্যাটাগরিতে পুরস্কার পান ঢাকা স্টেশনের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সরওয়ার, সিলেট স্টেশন ম্যানেজার মুহাম্মদ নুরুল ইসলাম, ঢাকার স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন, চট্টগ্রামের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম, ভৈরববাজার স্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ, এস এস এই (ইনচার্জ) মোমমিনুল ইসলাম, খুলনার আংশুমান রায় চৌধুরীও রংপুরের শংকর গাঙ্গুলীসহ বিভিন্ন ক্যাটাগরির আরও ২৫ কর্মকর্তা।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১