editor
প্রকাশিত: 1:01 PM, February 28, 2024
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দ্বিতীয় পর্যায়ে নিয়োগ পাওয়া ২৮ বাংলাদেশি ডাক্তার-নার্স সম্প্রতি ত্রিপলিতে পৌঁছেছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সদ্য আগত বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় রাষ্ট্রদূত লিবিয়ায় নিয়োগপ্রাপ্ত সব ডাক্তার-নার্সকে স্বাগত জানান। তিনি তাদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।
রাষ্ট্রদূত আগত পেশাজীবীদের লিবিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। এ ছাড়া ভাষাগত দক্ষতাসহ অন্যান্য চ্যালেঞ্জ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার জন্য তিনি তাদের অনুরোধ জানান।
বৈঠকে রাষ্ট্রদূত লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন হাসপাতালে প্রথম পর্যায়ে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি ডাক্তার-নার্সদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দূতাবাসের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
দূতাবাস বর্তমানে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন হাসপাতালসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত নতুন আগত পেশাজীবীদের লিবিয়ায় কর্মকালের সফলতা কামনা করেন এবং যেকোনো সমস্যা সমাধানে দূতাবাসের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১