admin
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
মহান মুক্তিযুদ্ধে ২১ নভেম্বর জকিগঞ্জ উপজেলা বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল ঘোষনা করা হয়। দিনটিকে প্রতিবছরের ন্যায় এবছরও নানা আয়োজনের মধ্য দিয়ে জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস উদযাপন করা হয়েছে।
একাত্তরের এই দিনে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী যৌথভাবে পাকবাহিনীর সাথে লড়াই করে জকিগঞ্জ উপজেলাকে পাক হানাদার মুক্ত করে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলো। বাংলাদেশের মধ্যে প্রথম পাক হানাদার মুক্ত হয়েছিল জকিগঞ্জ উপজেলা।
জকিগঞ্জ উপজেলাকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিভিন্নভাবে আন্দোলন করে আসছে জকিগঞ্জের সচেতন মানুষ।স্বাধীনতার এত বছর পরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।
প্রথম মুক্তাঞ্চলের স্মরণে শনিবার বেলা ১১টায় জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের পূর্বেই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ। মুক্তাঞ্চল দিবস উপলক্ষে দু’টি পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১ম পর্বে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিনের উপস্থাপনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা সন্তান তাজুল ইসলাম। এছাড়া গীতা পাঠ করেন জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নীপ্রেন্দ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিপ্লব হোম দাস, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দর, ডেপুটি কমান্ডার আব্দুল মোতাল্লিব, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট অব. বেলাল আহমদ, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহকারী ডেপুটি কমান্ডার সুবেদার(অবঃ) বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড নেতা মনোজ কাপালী মিন্টু,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান মাওলানা আব্দুর রহিম,দুলাল আহমদ, কাজী তাহির,আব্দুল গফুর,এস আর মিডিয়া প্রতিনিধি মাজহারুল ইসলাম চৌধুরী মাজেদ প্রমুখ।
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
3 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
5 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন