admin

প্রকাশিত: 12:25 PM, November 23, 2020

চা বাগান শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল ট্রাস্টি বোর্ড গঠন

চা বাগান শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল ট্রাস্টি বোর্ড গঠন

অনলাইন ডেস্ক

চা বাগান শ্রমিকদের জন্য ভবিষ্যৎ তহবিল ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ এর ২৬৬ (১) ধারা অনুযায়ী ‘চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিল ট্রাস্টি বোর্ড’ গঠন করে গত ১৫ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন শ্রম অধিদফতরের মহাপরিচালক। মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ডানকান ব্রাদার্স (বিডি) লিমিটেডের পরিচালক এম শাহ আলম, বাংলাদেশ টি এসোসিয়েশনের কমিটি সদস্য ও দেউন্দি টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ওয়াহিদুল হক এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের কমিটি সদস্য ও দি কনসলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চিফ অপারেটিং অফিসার তাহসিন এ চৌধুরী।

চা শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, বাংলাদেশ টি এস্টেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা।

চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন সদস্য হিসেবে রয়েছেন- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মৌলভী বাজার শাখার প্রিন্সিপাল অফিসার আব্দুল আহেদ সজিব এবং অধ্যাপক কৃষ্ণ লাল কালোয়ার।

শ্রম আইন অনুযায়ী, চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের মেয়াদ হবে তিন বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরও পরবর্তী বোর্ড কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তারা বহাল থাকবেন৷

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা