editor
প্রকাশিত: 7:25 PM, March 18, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: চোর আর পীর মিশ্রিত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। সমাজে যারা খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে নিন্দা জানানো সকলের উচিত। চোরকে চোর এবং ভালো কে ভাল বলা আমাদের ভবিষ্যৎ বংশধরকে শেখানো প্রয়োজন এমন বক্তব্য রাখেন পৌর ময়র মেয়র মুহিবুর রহমান।
মেয়র মুহিবুর রহমান যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সাফা মারওয়া চ্যারিটেবল ট্রাস্ট ইউকের ত্রাণ বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে তার বক্তব্যে আরো বলেন, আমি অত্যান্ত আনন্দিত দুঃস্থদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরে।
মোহাম্মদ আলী সহ যারা লন্ডন থেকে এসে খাদ্য সামগ্রী বিতরণ করছেন এর জন্য তাঁরা প্রশংসা পাওয়ার দাবিদার। গরীব অসহায়দের সহায়তা করার জন্য সমাজের সকল বিত্তশালী এগিয়ে এলে সমাজে অভাবি মানুষের সংখ্যা কমে যাবে।
বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথের গাঁও সাফা মারওয়া চ্যারিটেবল ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে সাফা মারওয়ার চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলী’র সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।
১৮ মার্চ সোমবার এলাকার নিম্ন আয়ের ১০০টি পরিবার কে ১১ আইটেমের ৩ হাজার টাকা মূল্যের ফুড প্যাক বিতরণ করেন তিনি। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৫ কেজি তৈল, ২ কেজি ছানা, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ময়দা, ১ কেজি খেজুর, মরিচ, হলুদ ও ধনেগুঁড়া।
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি, বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্য এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক এ কে এম তুহেম এর পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন।
বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সালিম আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথেরগাঁও মসজিদের ইমাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসাক আলী, সাবেক মেম্বার ইসহাক আলী, সাফা মারওয়া চ্যারিটেবল ট্রাস্টের বাংলাদেশের সমন্বয়ক উপজেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সেবুল মিয়া, রানা মিয়া সহ আরও অনেকে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১