editor
প্রকাশিত: 9:51 PM, March 18, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সোমবার (১৮ মার্চ) বিকালে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজির) ফলোআপ মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় দেশের রাজনৈতিক বড় দল- আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয়পাটি নেতৃবৃন্দরা বলেন, বিশ্বনাথে সংঘাত ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামী আসন্ন উপজেলা নির্বাচনেও শান্তির পক্ষে সর্বদলীয় সম্প্রীতি বজায় রাখতে পিএফজি সমাজে কাজ করছে এবং ওই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সবাই ঐক্যমত পুষণ করেন।
বিশ্বনাথে পিএফজি’র অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম খানের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য বদরুল ইসলাম মহসিন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গৌছ আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম। সভায় পিএফজির উদ্যোগে আগামী আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ১৮ই এপ্রিল পিছ ইভেন্ট অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাজি আব্দুল মতিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া রশিদ, সাংগঠনিক সম্পাদক রাসনা বেগম (কাউন্সিলর), বিশ^নাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য জাবেদ মিয়া, উপজেলা বিএনপির নেত্রী বেগম স্বপ্না শাহীন, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক শেখ নাজমা বেগম, উপজেলা জাতীয়পাটির যুগ্ম সম্পাদক এমএ রব, উপজেলা গনফোরাম সভাপতি তরিকুল ইসলাম, সদস্য আশিক আলী, জেলা বই পুস্তুক ও বিজ্ঞাপনী সংস্থার যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কাওছার খান, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান রানা, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তা রানী নাথ, হাঙ্গার প্রজেক্ট সিলেট জেলা সমন্বয়কারী মোজাম্মেল হক প্রমুখ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১