editor
প্রকাশিত: 1:48 PM, April 10, 2024
ঢাকা-নড়াইল মহাসড়কের দুর্বাজুড়ি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক জাফর হোসেন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় লোকাল বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক জাফর হোসেন নিহত হন। এ ছাড়া লিটন ট্রাভেলস চালক মাহবুব হোসেনসহ (৪৫) অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।
ফায়ার সার্ভিস নড়াইলের ইনচার্জ মাসুদ রানা জানান, ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা লিটন পরিবহন বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে (যশোর) নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার লোকাল বাসের চালক জাফরকে মৃত ঘোষণা করেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১