editor
প্রকাশিত: 7:59 PM, April 18, 2024
বাংলাদেশ বিমান বাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল শাখা আয়োজিত সামরিক-বেসামরিক বিচার ব্যবস্থা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিমান বাহিনীর সদর দপ্তরের অ্যাডমিন হলে ‘সামরিক বিচার ব্যবস্থা এবং বেসামরিক ফৌজদারি বিচার ব্যবস্থার সঙ্গে তার সম্পর্ক’ শীর্ষক ল’ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর সকালে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন সেমিনারটি উদ্বোধন করেন।
আর সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান বাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল গ্রুপ ক্যাপ্টেন মো. তাহিদুল ইসলাম।
সমাপনী বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যুগোপযোগী টেকসই আইনি কাঠামো উন্নয়ন, বাহিনীর মধ্যকার অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন এবং সামরিক ও বেসামরিক পরিমণ্ডলে বিচার ব্যবস্থার সমন্বয় সাধনে বাংলাদেশ বিমান বাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল শাখার আয়োজনে সেমিনারটি সহায়ক ভূমিকা রাখবে।
বাহিনী প্রধান আরো বলেন, আমার ৪৩ বছরের সার্ভিস জীবনে এমন একটা বিষয় নিয়ে এই প্রথম কোনো সেমিনার অনুষ্ঠিত হলো। এই ধরনের সেমিনার যেন এখানেই শেষ না হয়; সামনে এই ধরনের সেমিনার আরো হবে এমন আশা করছি।
এ ধরনের সেমিনার আমাদের অফিসারদের আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং বিভিন্ন কমান্ড ও শাস্তির বিষয়ে জানতে বেশ সহায়ক হবে। আমাদের সামরিক বিচার ব্যবস্থায় এই সেমিনার একটি মাইলফলক হিসেবে থাকবে।
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক হিসেবে বিচারকার্য গতিশীল করতে অনেক সময় বিস্তৃত পরিসরে আইনসমূহ প্রস্তাব করেছে। সামরিক আদেশ/কোর্ট মার্শাল সম্পর্কিত যথাযথ ক্ষেত্রে আইন প্রণয়নে ও তার কার্যকর প্রয়োগে আদালত সব সময়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সেমিনারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার; সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. গোলাম রব্বানী, আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং সিনিয়র জেলা ও দায়রা জজ ড. এস কে গোলাম মাহবুব এবং বাংলাদেশ বিমান বাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল গ্রুপ ক্যাপ্টেন মো. তাহিদুল ইসলাম নির্ধারিত বিষয়ের বিশেষজ্ঞ হিসেবে নিবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ৫৩ জন কর্মকর্তা সেমিনারে অংশ নেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১