editor
প্রকাশিত: 5:59 PM, April 21, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী, নতুন কার্যকরী কমিটি গঠন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) বিকাল ৫টায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জৈন্তাপুরে কর্মরত সাংবাদিকবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল মুরছালীন রুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা আবুল হোসেন মো. হানিফ, মো. রেজওয়ান করিম সাব্বির, মো. শোয়াইবুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম, রাসেল মাহফুজ, জাহিদুল ইসলাম, মো. ইউসুফুর রহমান, মো. সাজ উদ্দিন সাজু প্রমুখ।
সভায় বক্তরা বলেন- বদলে গেছে দিনকাল নিউজ এখন ডিজিটাল এই স্লোগানকে প্রধান্য দিয়ে শুরু হয় অনলাইন প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। সাংবাদিকতা পেশা একটি মহৎ পেশা৷ এজন্য কলম শক্তিকে ঐক্যবদ্ধ করতে সকল অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে৷ এলাকার ঘটে যাওয়া ঘটনাগুলোকে ডিজিটাল যুগে তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের লক্ষ্যে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করছে।
সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার স্টাফ রিপোর্টার তোফায়েল আহমদ, দৈনিক ভোরের কাগজ ও জৈন্তা বার্তা পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম বাবু এবং দৈনিক সিলেট বাণী পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মো. আব্দুল্লাহ-কে অন্তর্ভুক্ত করা হয়।
সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা আবুল হোসেন মো. হানিফ এর উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে পূর্বের কার্যকরী কমিটি ভেঙে ২০২৪-২০২৬ সালের জন্য ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কার্যকরী কমিটিতে সভাপতি পদে দৈনিক শুভ প্রতিদিন ও দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মো. মঈনুল মুরছালীন রুহেল এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মো. রেজওয়ান করিম সাব্বির নির্বাচিত হন। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে চ্যানেল এস ও সিলেটের জনপথের জৈন্তাপুর প্রতিনিধি মো. শোয়াইবুর রহমান, সহ সভাপতি পদে রাসেল মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিলেট প্রতিদিন২৪.কম এর জৈন্তাপুর প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেটের বিশেষ প্রতিনিধি মো. সাজ উদ্দিন সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি মো. ইউসুফুর রহমান, নির্বাহী সদস্য পদে মো. ইসমাঈল হোসাইন, মো. বিলালুর রহমান নির্বাচিত হন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১