editor
প্রকাশিত: 2:04 PM, April 22, 2024
উৎফল বড়ুয়া :: ঢাকা ক্লাবে আসামের ব্যতিক্রম মাসদো-র উদ্যোগে অনুষ্ঠিত হলো মেডিকেল ট্যুরিজম কনক্লেভ-২০২৪।
রবিবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এ আয়োজনে সহযোগীতায় ছিল বাংলাদেশ সহকারী হাই কমিশন, গৌহাটি, ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং সম্প্রীতি বাংলাদেশ। ভারতের পিয়ারলেস হাসপাতাল, রাজধানী গ্রæপ, টেকনো ইন্ডিয়া গ্রæপ, ইউজেডইউ হেলথ, আইএলএস হসপিটালস, ইন্টেগ্রা ভেঞ্চারস, ইনষ্টিটিউট অব ইউরোলোজি, ডেন্টাল পেশেন্ট এন্ড ইমপ্লান্ট সেন্টার, দ্যা ইলিউমিস ক্লিনিক এবং সিকে বিড়লা হাসপাতালের বিশেষজ্ঞ এবং কর্মকর্তাবৃন্দ কনক্লেভটিতে অংশ নেন। বাংলাদেশ থেকে বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালের শতাধিক বিশেষজ্ঞ এবং ওষুধ শিল্পের প্রতিনিধির অংশগ্রহনে সর্বমোট চারটি সেশনে দিনব্যাপি এই কনক্লেভে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার স্বাস্থ্য অবকাঠামোগত বৈষম্য কমিয়ে আনা, পারস্পরিক সহযোগীতার মাধ্যমে দুদেশের বিশেষজ্ঞদের দক্ষতার বৃদ্ধি স্বাস্থ্যখাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগীতা বৃদ্ধি এবং এসবের মাধ্যমে দুদেশের জনগনের জন্য সার্বজনিন স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় বিশেষজ্ঞরা আলোচনা ও মতবিনিময় করেন।
এর আগে কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসর অলংকৃত করেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমপি। প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহরিয়ার আলম বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যেকার সহযোগীতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে বলে মন্তব্য করে স্বাস্থ্যখাতে অধিকতর সহযোগীতার উপর গুরুত্ব দেন।
তিনি মন্তব্য করেন যে প্রতি বছর বাংলাদেশের নাগরিকরা ভারত এবং অন্যান্য প্রতিবেশি দেশে চিকিৎসায় প্রায় আট থেকে দশ বিলিয়ন ডলার ব্যয় করছেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগীতা বৃদ্ধি করা গেলে দেশের মানুষের জন্য দেশেই উন্নততর চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে তাতে দেশের মুল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের লক্ষ্যও তাই।
বিশেষ অতিথির বক্তব্যে ফ্রেন্ড অব বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) শামসুল আরেফিন একাত্তরের দিনগুলির কথা স্মরন করে বাংলাদেশ ও ভারতের জনগনের সার্বিক কল্যানে স্বাস্থ্যখাতে একই রকম সহযোগীতার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রত্যাশা করেন যে এ ক্ষেত্রে এই কনক্লেভটি গুরুত্বপূর্ন ভ‚মিকা রাখবে।
অনুষ্ঠানে কিনোট প্রবন্ধ উপস্থাপন করেন কনক্লেভটির কো-অর্ডিনেটর এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। তিনি ভারতের সেভেন সিস্টারসের রোগীদের সহজে এবং সুলভে উন্নত চিকিৎসা প্রাপ্তির স্বার্থে তাদের বাংলাদেশের আসায় উৎসাহিত করার বিষয়ে দৃষ্টি আকর্ষন করেন। তিনি মনে করেন যথাযথ উদ্যোগ নেয়া গেলে এ বিষয়ে উল্লেখযোগ্য সাড়া মিলবে কারন ভারতের নর্থইস্টের সাথে আমাদের যোগাযোগ ভারতের অন্যান্য অংশের চেয়ে এখন অনেক বেশি সহজ আর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্ত¡াবধানে অন্যান সব সেক্টরের মত বাংলাদেশের স্বাস্থ্যখাতেও এখন উন্নয়নের ছোয়া লাগতে শুরু করেছে। তিনি আশা করেন এই কনক্লেভটি সহযোগীতার এই নতুন ক্ষেত্রটিকে উন্মোচন করবে।
ব্যতিক্রম মাসদো-র সভাপতি আসামের বিশিষ্ট বুদ্বিজীবী ড. সৌমেন ভারতীয়র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন আসামের বিশিষ্ট সাহিত্যিক মিসেস রীতা চক্রবর্তী ও বাংলাদেশের পালমোনোলজিষ্ট অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশের একুশে টিভি ও রাজ টিভি এবং ভারতের প্রাগ নিউজ, দৈনিক জন্মভ‚মি এবং মার্কস পাবলিক রিলেশনস।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১