editor
প্রকাশিত: 4:51 PM, April 22, 2024
সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক বিশ্বনাথ বার্তা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল আর নেই।
তিনি সোমবার (২২ এপ্রিল) যুক্তরাজ্যের ব্রার্ডফোর্ড শহরের একটি ক্লিনিকে স্থানীয় সময় সকাল ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। দীর্ঘদিন ধরে শারিরীকভাবে অসুস্থ ছিলেন সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল।
তাঁর মৃত্যুতে জন্মমাটি বিশ্বনাথ উপজেলা ও নিজ গ্রাম ভোগশাইলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে বাবা-মা, স্ত্রী, ১ মেয়ে, ২ ভাই, ২ বোনসহ আত্বীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিন ভাইয়ের মধ্যে মোসাদ্দিক হোসেন সাজুল ছিলেন সবার বড়। মোসাদ্দিক হোসেন সাজুল পৌর এলাকার ভোগশাইল গ্রামের সাইস্থা মিয়ার জৈষ্ঠ পুত্র। পারিবারিক সূত্রে জানাগেছে, মোসাদ্দিক হোসেন সাজুলের দাফন যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ১৯৯৮ সালের প্রথম দিকে জাতীয় দৈনিক ‘মুক্তখবর’ নামের একটি দৈনিকে বিশ্বনাথ প্রতিনিধি হিসেবে কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন মোসাদ্দিক হোসেন সাজুল। এরপর তিনি বিভিন্ন জাতীয় দৈনিক, জাতীয় ইংরেজী পত্রিকা, সিলেটের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক কাগজে সাংবাদিকতা করেন।
২০১১ সালে মোসাদ্দিক হোসেন সাজুল প্রতিষ্ঠা করেন সাপ্তাহিক বিশ্বনাথ বার্তা। তাঁর অক্লান্ত পরিশ্রমে পত্রিকাটি ২০১৪ সালে ‘বিশ্বনাথ বার্তা’ পত্রিকা সরকারি রেজিষ্ট্রেশন লাভ করে। এরপর থেকে মোসাদ্দিক হোসেন সাজুল বিশ্বনাথ বার্তায় সম্পাদক ও প্রকাশক হিসেবে মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করেন।
মোসাদ্দিক হোসেন সাজুল শুধু সাংবাদিকতা নয় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। এছাড়া তিনি একাধিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। রোটারিয়ান ক্লাবের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মোসাদ্দিক হোসেন সাজুলের ছিল ব্যাপক পরিচিতি। রোটারিয়ান হিসেবে মোসাদ্দিক হোসেন সাজুল আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১