editor
প্রকাশিত: 7:02 PM, April 23, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: আসন্ন ৬ষ্ঠ বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলন করে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাইক মার্কায় ভোট দিতে সকলের সহযোগিতা কামনা করে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ করেন তিনি।
মুহিবুর রহমান সুইট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবলীগ নেতা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর আস্থাভাজন।
লিখিত বক্তব্যে মুহিবুর রহমান সুইট বলেন, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তরুনদের মধ্য থেকে এবারই প্রথম কোন নির্বাচনে আসছি। ছাত্র রাজনীতি করার সময়ে আমি আওয়ামী লীগের গঠনতন্ত্রের ন্যায়, নীতি, সৎ, আদর্শ ও স্বচ্ছতা বজায় রেখেছি। উপজেলা ও জেলা আওয়ামী লীগের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। একইভাবে দলীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে উপস্থিত থেকে ভূমিকা রেখেছি।
তিনি বলেন, আগামী ৮ মে বিশ্বনাথ উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। এ নেতা বলেন, আমি মনে করি, আমার বিগত দিনের অভিজ্ঞতা দিয়ে আগামীতে আরও সফলভাবে আমার দায়িত্ব পালন করতে পারবো। নির্বাচনে দেশ ও বিদেশের সবার সহযোগিতা চেয়ে মুহিবুর রহমান সুইট বলেন, ভোটারদের আহ্বান জানাই, আগামী ৮ মে নির্বাচনে আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে সমর্থন দিয়ে নির্বাচিত করে সবার পাশে থাকার ও সেবা করার সুযোগ দেবেন। আগামী দিনে জনগণের পাশে থেকে মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়ার লক্ষ্যে কাজ করে যাব এটাই আমার লক্ষ্য থাকবে।
এ সময় তার সঙ্গে বিশ্বনাথ উপজেলা কৃষকলীগের সভাপতি ছোরাব আলী, সহসভাপতি মারফত আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে তাহার পিতা আলহাজ্ব নুরুল ইসলাম সবার কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১