editor
প্রকাশিত: 10:49 AM, April 25, 2024
সিলেটের ফেঞ্চুগঞ্জে তৃতীয় ধাপে আগামী ২৯ মে উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কে কেন্দ্র করে ইতমধ্যে মাঠে নেমেছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দুই ডজনের বেশি প্রার্থী।
এর মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম ছাব্বির, উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি কাজী মাওলানা মো. বদরুদ্দোজা, জাকের পার্টি নেতা আলী হাসান শাহীন, বর্তমান ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, সহ আরও কয়েকজন প্রার্থী।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা অব্যাহত রেখেছেন সাবেক অস্থায়ী চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুর রহমান রোমান, সমাজসেবক মোহাম্মদ হোসেন, মোসলেহ উদ্দিন আহমেদ মঞ্জু, আব্দুল খালিক রুহিল শাহ, জাহাঙ্গীর আলম মুজাহিদ, আওয়ামী লীগ নেতা জালাল আহমেদ, কারাবন্দী সুয়েজ আহমেদ সুহেল, সায়েমুল আরেফিন ফুয়াদ, আল ইসলাহ নেতা কাজী মো. বুরহান উদ্দিন, শ্রমিক নেতা- রাসেল আহমেদ টিটু, ফ্রান্স ছাত্রলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ বাবলু সহ বেশ কয়েকজন আলোচনায় আছেন।
কারা মূলত প্রার্থী হচ্ছেন সে বিষয়ে জানা যাবে আগামী ২ মে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী রবিবার থেকেই প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। এখন পর্যন্ত (তফসিল ঘোষণার পর) কোন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
অন্যদিকে নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপি-জামায়াতের একাধিক নেতা। উপজেলা বিএনপি সূত্রে জানা যায় – বিএনপি থেকে কোন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন না। একই তথ্য জানিয়েছেন জামায়াত নেতারাও। এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইমরান আহমেদ চৌধুরী বলেন, দেশ ও জাতীযর স্বার্থে আমরা নির্বাচন বর্জন করেছি।
এদিকে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ইউপি সদস্য, ডালিয়া ইসলাম অন্নি, ইয়াসমিন জাহান তাম্মি রয়েছেন প্রচারণা নিয়ে ব্যস্ত।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১