editor
প্রকাশিত: 10:55 AM, April 25, 2024
বিদ্রোহী গোষ্ঠীর হামলায় প্রাণভয়ে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ জন সেনা ও সীমান্তরক্ষীকে হস্তান্তর করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাটে মিয়ানমারের প্রতিনিধিদলের কাছে তাদের হস্তান্তর করা হয়।
নয় সদস্যের প্রতিনিধিদলে ছিলেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৫ জন ও দূতাবাসের ৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, বিজিবি পুলিশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ভোর রাতে নাইক্ষ্যংছড়ির বিজিবি স্কুল থেকে ২৮৮ জনকে মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যদের ১০টি বাসে করে সকাল সাড়ে ৫টার দিকে বিআইডব্লিউটিএ ঘাটে আনা হয়। পরে কিছু আনুষ্ঠানিকতা শেষে মিয়ানমারের প্রতিনিধিদের কাছে তাদের হস্তান্তর করা হয়।
এরপর নৌবাহিনীর টাগবোট কর্ণফুলি বোটে করে রওনা দেয় বাংলাদেশ-মিয়ানমার জলসীমায়। সেখানে অপেক্ষমাণ মিয়ানমারের জাহাজ ‘চীন ডুইন’-এ করে রওনা দেবে মিয়ানমারে সিতওয়ে বন্দরের উদ্দেশ্যে।
প্রসঙ্গত, গেল ১১ মার্চ বিদ্রোহী গোষ্ঠীর হামলা থেকে প্রাণে বাঁচতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে প্রথমে ১৭৭ জন মিয়ানমারের জান্তা ও সীমান্তরক্ষী অনুপ্রবেশ করে। পরে দফায় দফায় নাইক্ষংছড়ি ও টেকনাফ সীমান্ত দিয়ে আরও ১১১ জন অনুপ্রবেশ করে। মোট ২৮৮ জনকে রাখা হয় নাইক্ষ্যংছড়ির বিজিবি স্কুলে। বৃহস্পতিবার সকালে তাদের সবাইকে ফেরত দেয় বাংলাদেশ। এর আগে ৩৩০ জনকে ফেরত পাঠানো হয়েছিল।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ