editor
প্রকাশিত: 11:42 AM, April 27, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ প্রার্থী, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের ‘আনারস’ প্রতীকের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে ‘আনারস’ প্রতীকের কার্যালয়ের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণির সভাপতিত্বে ও খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর’র পরিচালনায় অনুষ্ঠিত কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ প্রার্থী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার পংকজ বিহারি দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক নাজমুল হক, মুরব্বী আব্দুল মতিন, ব্যবসায়ী জালাল উদ্দীন, রাজনীতিবিদ লাল মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপদি শাহ সিদ্দিকুর রহমান ও শেষে দোয়া পরিচালনা করেন গোবিন্দনগর জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমান।
এসময় খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নূরুল ইসলাম, সিরাজ উদ্দিন, এলাকার মুরব্বী আবুল হোসেন, আব্দুল গফুর, আজাদ মিয়া প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১