editor
প্রকাশিত: 11:46 AM, April 27, 2024
সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন, আসুন সবাই শব্দদূষণ হ্রাসে সচেষ্ট হই এই স্লোগানে সামনে রেখে সিলেট পরিবেশ অধিদপ্তর উদ্যোগে র্যালি ও এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে সিলেট পরিবেশ অধিদপ্তর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।
র্যালি পরবর্তী পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সুরমা সম্মেলন কক্ষে এক কর্মশালায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ শব্দ দূষণের বিভিন্ন উৎস, কারণ, মানব স্বাস্থ্যের জন্য এর ক্ষতিকর প্রভাব, শব্দ দূষণ কমানোর ক্ষেত্রে নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখার বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সিলেট জেলা পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃদ অংশ গ্রহন করেন।
পরে ঢাকা-সিলেট মহাসড়ককের সুনামগঞ্জ বাইপাস মোড়ে যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে মোবাইল কোর্টে ১২ টি যানবাহন কে ১২ হাজার, ৫ শত টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে ।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন এবং প্রসিকিউশন প্রদান করেন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১