editor
প্রকাশিত: 10:47 AM, April 28, 2024
বালাগঞ্জ প্রতিনিধি :: সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অবিভক্ত বালাগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর এর সমর্থনে উলামায়ে কেরাম ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বিকাল ২ ঘটিকায় বালাগঞ্জ সদরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাওলানা হোসাইন আহমদ মিসবাহ’র সঞ্চালনায় মাওলানা আশিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা সৈয়দ আলী আসগর।
জামেয়া ইসলামিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফিজ সালেহ আহমদ, মাওলানা আব্দুল কাইয়ূম(হাজিপুরী), মাওলানা আক্তার আহমদ, স্পেন প্রবাসী কমিউনিটি নেতা প্রভাষক নজরুল ইসলাম, মাওলানা হোসেন আহমদ আওলাদ, মাওলানা আব্দুল বাতিন, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হাফিজ আব্দুল কাইয়ূম, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা মিছবা উদ্দিন মিসলু, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আব্দুল জব্বার, কবি মীম হোসাইন, বিলাল আহমদ তালুকদার, মাওলানা হাফিজ জিল্লুল হক, মাওলানা আব্দুল আলী, আবু শাজান, শ্রমিক নেতা শামীম আহমদ, সাকেহ আহমদ রাজু, ছাত্রনেতা নাহিদ হোসেন কিবরিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা আগামী ২৯ মে বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সকলে একত্রে কাজ করতে হবে এবং মাওলানা সৈয়দ আলী আছগর কে নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১