editor

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

এটা জীবনের অন্যতম সেরা অর্জন -কোনাল

এটা জীবনের অন্যতম সেরা অর্জন -কোনাল

5

অনলাইন ডেস্ক : বাবা হারানোর শোক সামলে গত মাসে গানে ফিরেছেন কণ্ঠশিল্পী কোনাল। ইতিমধ্যে তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’, বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’, কবরী সারোয়ারের ‘তুমি সেই তুমি’ সিনেমার গানে কন্ঠ দিয়েছেন। বিরতির পর গানে ফেরা প্রসঙ্গে এ কন্ঠশিল্পী বলেন, আব্বা যখন হাসপাতালে তখনই এই গানগুলোর ভয়েস দেয়ার কথা ছিল। কিন্তু করোনা বাবাকে কেড়ে নিল। তিনি মারা যাবার পর ভক্ত, কলিগরা প্রচন্ডভাবে সাপোর্ট দিয়েছে। সবার কাছে আমি কৃতজ্ঞ। এতো মানুষ আমাকে ভালোবাসে জানতামই না। তাদের ভালোবাসাই আমাকে গানে ফেরার শক্তি দিয়েছে।এদিকে, সম্প্রতি এক স্প্যানিশ মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করেছেন কোনাল। এটিই তার প্রথম আন্তর্জাতিক কাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই গানটি করা হয়েছে। অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। কাজে ফেরার পর কোনাল যে গানগুলো করলেন তার মধ্যে বিশেষ হচ্ছে কবরী সারোয়ারের সিনেমার গানটি। ‘তুমি সত্যি করে বলো’ শিরোনামের গানটি নিয়ে কথা বলতেই আবেগ আপ্লুত হয়ে পড়েন কোনাল। বলেন, কবরী ম্যামের প্রথম লেখা, সাবিনা ম্যামের  প্রথম সুর করা গান। এই গানটা একটা ইতিহাস। আমাকে যখন গানটির জন্য বলা হলো তখন যে কতটা খুশি হই বলে বোঝাতে পারবো না। গানটির জন্য কোনো সম্মানি নেইনি। সাবিনা ইয়াসমিন ম্যাডাম আমার বিচারক ছিলেন রিয়েলিটি শোয়ের সময়। সেই সাবিনা ম্যাডামের সুরে গান গেয়েছি, এটা আমার জীবনের অন্যতম সেরা অর্জন। এদিকে সামনে শাকিব খানের আসন্ন সিনেমা ‘নবাব এলএলবি’র গানে কন্ঠ দেবেন কোনাল৷ স্টেজ শো  এর কি অবস্থা? কোনালের উত্তর, করোনা আমাকে এতো নেগেটিভলি এফেক্ট করেছে। মৃত্যু এতো কাছাকাছি দেখেছি। এখন বের হতেই ভয় লাগে। আর শো তো হচ্ছে না তেমিনভাবে। তাছাড়া স্টেজের জন্য আমি মানসিকভাবে প্রস্তুত নই। করোনায় মিউজিক ইন্ডাস্ট্রির পরিবর্তন প্রসঙ্গে কোনাল বলেন, করোনাভাইরাস আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকে খুব বাজেভাবে আঘাত করেছে। কনসার্ট বন্ধ হয়ে যাওয়ায় অনেকের উপার্জন বন্ধ হয়ে গেছে। এছাড়াও অনেক পরবির্তন হয়েছে। অনেক শিল্পীরা বাসায় হোম স্টুডিও দিয়েছে। অনেকে সংগীত আয়োজন করছেন। সব মিলিয়ে নিজের উপর নির্ভরশীলতা বেড়েছে শিল্পীদের।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

6 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

1 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

7 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

5 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

8 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

6 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
2