editor

প্রকাশিত: 11:51 AM, April 30, 2024

নির্বাচিত হলে একটি স্মার্ট উপজেলা উপহার দেব: আশফাকুল ইসলাম ছাব্বির

নির্বাচিত হলে একটি স্মার্ট উপজেলা উপহার দেব: আশফাকুল ইসলাম ছাব্বির

আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। ইতমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী বলা যায়- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম ছাব্বির।

তিনি গতকাল (২৯ এপ্রিল) সোমবার বিকালে ফেঞ্চুগঞ্জের আনন্দমেলা পার্টি সেন্টারে ফেঞ্চুগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মত বিনিময় সভায় উপজেলা পরিষদের নির্বাচনে নিজেকে একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন।

আশফাকুল ইসলাম ছাব্বির তার বক্তব্যে বলেন- আমি শেখ মুজিবুর রহমান এর আদর্শ নিয়ে ফেঞ্চুগঞ্জের মাটি ও মানুষের পরম বন্ধু হয়ে থাকতে চাই। আমি একটি ডিজিটাল, অত্যাধুনিক, স্মার্ট এবং নান্দনিক উপজেলা উপহার দিতে চাই। আগামী ২৯ মে জনগণের রায়ে যদি বিজয়ী হই তবে আমার প্রতিশ্রুতি পুরণ করব। একটি মাদক-সন্ত্রাস মুক্ত ফেঞ্চুগঞ্জ গঠনের লক্ষ্যে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই।

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, আমি যদিও আওয়ামী লীগের রাজনীতি করি কিন্তু আমি নির্বাচনে এসেছি জনগণের সেবক হতে। কারণ আওয়ামী লীগ মানেই জনগণের সেবক। সাংবাদিক মুহাম্মদ জুয়েল এর প্রশ্নের জবাবে বলেন, ফেঞ্চুগঞ্জে প্রায় ১৫/১৬ টি গ্রাম অত্যন্ত অবহেলিত। আমি বিজয়ী হলে এই সমস্যা দূর হবে।

আওয়ামী লীগের প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু জননেত্রী শেখ হাসিনা প্রতীক ছাড়া নিজেদের জনপ্রিয়তা যাছাই করে আসতে বলেছেন সেই কারণে নির্বাচনে রাজনৈতিক কোন প্রভাব পড়বে না বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্যে কোন দলীয় কোন্দল নেই। সবাই মিলে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। সেজন্য জনগণের চাপ থাকলেও নির্বাচনে আসতে হয়েছে। জনগণ চেয়েছে বলে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুন আহমেদ নেওয়াজ, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক উবায়েদুল্লাহ মাহমুদ জুয়েল, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব উল ইসলাম চৌধুরী মিসলু, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, উপজেলা তাতী লীগের যুগ্ন আহবায়ক জাবেদুর রহমান ডেনেছ, ছাত্রলীগের আহবায়ক রেজান আহমেদ শাহ, যুগ্ন- আহবায়ক নাইমুর রহমান নাইম, কাবিলুর রহমান সোহেল, দেওয়ান ফাহিম, উপজেলা ট্রাক পিক আপ কাভার্ড ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, ফেঞ্চুগঞ্জ সাংবাদিক ইউনিটের আহবায়ক আবুল ফয়েজ খান কামাল, যুগ্ন আহবায়ক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক দুলাল মিয়া, জাতীয় দৈনিক যায়যায়দিন এর প্রতিনিধি এমরান আহমদ, জালালাবাদ ভিউ টুয়েন্টি ফোর এর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি এইচ এম শাহরিয়ার প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২ মে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। যাছাই- বাছাই ৫ মে – প্রার্থীতা প্রত্যাহার ১২ মে এবং প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে ২৯ মে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১