editor
প্রকাশিত: 1:51 PM, May 6, 2024
২০৩০ সালের মধ্যে জাপানে আইটি খাতে অনেক লোকের প্রয়োজন হবে। এক্ষেত্রে এটি বাংলাদেশিদের জন্য অনেক বড় সুযোগ বলে জানিয়েছেন গ্লোবিজ বিডি লিমিটেডের চেয়ারম্যান হিরুয়াসু হিরায়ামা।
রোববার (৫ মে) রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে এসকট রেসিডেন্সে এশিয়া ফাউন্ডেশন, জাপান এবং গ্লোবিজ বিডির যৌথ উদ্যোগে জাপানি ভাষার লেভেল টেস্ট টপ-জে এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হিরুয়াসু হিরায়ামা বলেন, ২০৩০ সালের মধ্যে জাপানে অনেক লোকের প্রয়োজন হবে। এক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে দক্ষ লোকজন সেসব পদ দখল করবে। এটি বাংলাদেশিদের জন্যও অনেক বড় সুযোগ।
তিনি বলেন, আইসিটি খাত ছাড়াও নার্সিং কেয়ার, ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিংসহ নানা খাতে এসব লোক নেওয়া হবে। তবে এক্ষেত্রে জাপানি ভাষা শেখার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল স্কলারশিপের নির্বাহী পরিচালক হিসাকো কাওয়াগুচি।
এতে আরও উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন ভিসি প্রফেসর ড. আবুল হাসান সাদেক এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) মো. আলমগীর হোসাইন প্রমুখ।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ